Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় রাজনীতিকে ব্রত হিসেবে নিয়েছিলেন সৈয়দ আশরাফ: তথ্যমন্ত্রী
জাতীয়

রাজনীতিকে ব্রত হিসেবে নিয়েছিলেন সৈয়দ আশরাফ: তথ্যমন্ত্রী

By Hasan MajorJanuary 3, 20212 Mins Read
রাজনীতিকে ব্রত হিসেবে নিয়েছিলেন সৈয়দ আশরাফ: তথ্যমন্ত্রী
ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক: তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন,আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম রাজনীতিকে ব্রত হিসেবে নিয়েছিলেন।

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নেতৃত্বের প্রতি অবিচল থেকে রাজনীতিকে ব্রত হিসেবে নিয়েছিলেন। দেশের ইতিহাসে সজ্জন, স্বচ্ছ রাজনীতিবিদ এবং একজন ভালো মানুষ হিসেবে তার নাম ইতিহাসের পাতায় লেখা থাকবে।’

প্রয়াত জননেতা সৈয়দ আশরাফুল ইসলামের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে আজ রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ কথা বলেন।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত সংগঠনের উপদেষ্টা চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে ও সম্পাদক অরুণ সরকার রানার পরিচালনায় পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম সভায় প্রধান বক্তা এবং আওয়ামী লীগ নেতা এডভোকেট বলরাম পোদ্দার বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

আওয়ামী লীগ নেতা এম এ করিম, স্বাধীনতা পরিষদের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন টয়েল, সাংবাদিক মানিক লাল ঘোষ, সমীরণ রায় প্রমুখ আমন্ত্রিত বক্তা হিসাবে বক্তব্য রাখেন।

প্রয়াত সৈয়দ আশরাফকে অত্যন্ত সজ্জন, মিতভাষী, প্রচারবিমুখ একজন আপাদমস্তক ভদ্র মানুষ হিসেবে বর্ণনা করে ড. হাছান বলেন, ‘তিনি তার পিতা দেশের প্রথম সরকারের উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের মতোই দল ও দলের মূল নেতৃত্বের প্রতি অবিচল বিশ্বস্ত থেকে কাজ করেছেন। পিতার মতোই রাজনীতিকে দেশ সেবা, জনসেবা, প্রয়োজনে সমাজ পরিবর্তন ও মানবকল্যাণের ব্রত হিসেবে নিয়েছিলেন তিনি। ২০০৭ সালে দলের সভাপতি শেখ হাসিনাকে অন্যায়ভাবে বন্দি করা হলে সৈয়দ আশরাফ যেভাবে নেত্রীর পক্ষে অবস্থান নিয়েছিলেন, সেটি নেত্রীকে এবং শিকল ও বাক্সবন্দী গণতন্ত্রকে মুক্ত করার ক্ষেত্রে যে ভূমিকা রেখেছে তা বাংলাদেশ ও আওয়ামী লীগের ইতিহাসে চির লিপিবদ্ধ থাকবে।’

তথ্যমন্ত্রী এসময় বিএনপি মহাসচিবের সা¤প্রতিক মন্তব্যের জবাবে বলেন, ‘মির্জা ফখরুল বলেছেন, এই বছরে নাকি সরকারকে উৎখাত করবে। গত ১২ বছর ধরে তারা সরকারকে উৎখাত করতে গিয়ে নিজেরাই জনগণের কাছ থেকে উৎখাত হয়ে গেছেন। প্রতিনিয়ত সরকার উৎখাতের যে আন্দোলনের কথা আপনারা বলছেন, এতে জনগণের কাছে আগের মতোই এখনও হাস্যকর হচ্ছেন।’

ড. হাছান আরো বলেন, ‘আশা করেছিলাম নতুন বছরের প্রথমে মির্জা ফখরুল সাহেবের কথাবার্তায় কিছুটা পরিবর্তন আসবে। আমি তার প্রতি যথাযথ সম্মান রেখেই বলতে চাই, দু:খজনক হলেও সত্য, কোনো পরিবর্তন আসে নাই। অনুরোধ জানাই, আপনারা ইতিবাচক রাজনীতির ধারায় ফিরে আসুন। এতোদিন মানুষকে জিম্মি ও পুড়িয়ে হত্যার যে ধ্বংসাত্মক রাজনীতি করেছেন, সেজন্য নতুন বছরে জনগণের কাছে ক্ষমা চান এবং জনগণের কাছাকাছি যাওয়ার চেষ্টা করুন।’

নতুন বছরে দু’টি প্রত্যাশার কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশসহ সমগ্র বিশ্বের করোনা থেকে মুক্তি এবং মানুষ জিম্মি করার রাজনীতি পরিহার করে ইতিবাচক রাজনীতির ধারায় বিএনপি’র ফেরত আসা।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa