
বুধবার (২০ মে) সরকারি বাসভবনে ব্রিফিংকালে তিনি এইসব এসব কথা বলেন।
তিনি বলেন, বরাবরের মতো বিএনপি তাদের ব্যর্থতা ঢাকার জন্য সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের মরচে ধরা অকার্যকর হাতিয়ার ব্যবহার করছে। আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে বৈশ্বিক সংকটকে পূঁজি করে রাজনীতির অশুভ খেলায় মেতে উঠেছে বিএনপি।
ওবায়দুল কাদের আরও বলেন, শেখ হাসিনার সরকার যখন সবাইকে নিয়ে সম্মিলিত ও সমন্বিত প্রয়াস চালিয়ে যাচ্ছে, তখন বিএনপি প্রতিহিংসা ছাড়া আর কিছুই দেখতে পায় না।
শিল্প কারখানা মালিকরা শ্রমিকদের বেতন ভাতা এই সংকটে ঈদের আগেই যেন পরিশোধ করেন, সে আহ্বান জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



