Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার রাজনীতি করতে হলে শিক্ষকতা পেশা ছেড়ে দেওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের
জাতীয় স্লাইডার

রাজনীতি করতে হলে শিক্ষকতা পেশা ছেড়ে দেওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

By Arif ArmanApril 4, 20262 Mins Read

শিক্ষকতা পেশা ছেড়ে দেওয়ার আহ্বান

Advertisement
নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, রাজনীতি করার অধিকার সবার থাকলেও শিক্ষকতা পেশায় থেকে সরাসরি রাজনৈতিক কার্যক্রমে যুক্ত থাকা সমীচীন নয়। রাজনীতি করতে হলে শিক্ষকতা পেশা ছেড়ে দেওয়ার আহ্বান জানান তিনি। এ ধরনের বিষয় কোনোভাবেই সহনীয় হবে না বলেও উল্লেখ করেন।

শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় কলমাকান্দা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, জনপ্রিয়তা অর্জনের জন্য শুধু মন ভোলানো কথা বলাই একজন রাজনৈতিক কর্মীর দায়িত্ব নয়, বরং বাস্তবতা তুলে ধরা জরুরি, তা অজনপ্রিয় হলেও।

ইরান যুদ্ধে নিহত ১৩ মার্কিন সেনা, আহত ৩৬৫: পেন্টাগন

কলমাকান্দা ও দূর্গাপুর উপজেলার সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, প্রশাসনের কাজ মানুষের জন্য। স্বল্প সময়ের জন্য দায়িত্বে থাকলেও এমনভাবে কাজ করতে হবে, যাতে সাধারণ মানুষ তাদের দীর্ঘদিন মনে রাখে।

ডেপুটি স্পিকার বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরাই ভবিষ্যতের রাষ্ট্রনেতা তৈরির মূল কারিগর। তাই শিক্ষকদের রাজনীতি থেকে দূরে থেকে শিক্ষাদানে মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, একজন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা কিংবা অন্য যে কোনো উচ্চপদস্থ কর্মকর্তার ভিত্তি গড়ে ওঠে প্রাথমিক শিক্ষার হাত ধরেই। আর সেই ভিত্তি নির্মাণ করেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

কায়সার কামাল বলেন, শুধু বিদ্যালয়ের ভবন নির্মাণ বা অবকাঠামো উন্নয়ন করলেই চলবে না। শিক্ষার্থীদের সঠিক মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের আরও দায়িত্বশীল হতে হবে।

প্রতিটি শিক্ষার্থীকে নিজের সন্তানের মতো করে দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থী যখন বিদ্যালয়ে আসে, তখন সে কেবল কোনো অভিভাবকের সন্তান নয়, সে শিক্ষকেরও সন্তান।

দেশে নৈতিক অবক্ষয়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রাথমিক স্তরের শিক্ষার মান ও মূল্যবোধের চর্চায় আগের তুলনায় পরিবর্তন এসেছে। এর ফলে সমাজে নানা ধরনের সমস্যা তৈরি হচ্ছে। তাই প্রাথমিক পর্যায় থেকেই নৈতিক শিক্ষা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সদস্য সচিব রাজা হান্নান তালুকদারের সঞ্চালনায় এবং সভাপতি এমদাদুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম মিকাইল ইসলাম, শিক্ষক শফিকুল ইসলাম, মিনহাজ বেগম, বনানী জামিল ও শিউলি রানী চন্দ। এ সময় উপজেলার ১৭২টি বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Arif Arman

    Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.

    Related Posts
    শামা ওবায়েদ

    শেখ হাসিনার কোনো অফিসিয়াল স্ট্যাটাস নেই: শামা ওবায়েদ

    July 16, 2026
    নতুন ভোটার

    নতুন ভোটার হওয়ার সুযোগ

    July 16, 2026
    সরকারি কর্মকর্তা

    সরকারি কর্মকর্তাদের গাড়ি খরচ কমছে না, বহাল ৫০ হাজার টাকা

    July 16, 2026

    Latest News

    শামা ওবায়েদ

    শেখ হাসিনার কোনো অফিসিয়াল স্ট্যাটাস নেই: শামা ওবায়েদ

    নতুন ভোটার

    নতুন ভোটার হওয়ার সুযোগ

    সরকারি কর্মকর্তা

    সরকারি কর্মকর্তাদের গাড়ি খরচ কমছে না, বহাল ৫০ হাজার টাকা

    ইসি

    খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি

    Salman F Rahman

    চেক ডিজঅনার মামলা: জামিন পেলেন সালমান এফ রহমান

    Atok

    জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর (অব.) মোজাফফর ৪৫ বছর পর আটক

    সেনাপ্রধান

    দেশের যেখানে সেনা অবস্থান, সেখানেই হবে বৃক্ষরোপণ : সেনাপ্রধান

    ডিএমপি

    জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা : ডিএমপি

    হাইকোর্ট

    তালাকের অজুহাতে নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না : হাইকোর্ট

    জ্বালানি তেলের মজুত

    জ্বালানি তেলের মজুত সক্ষমতা বাড়াতে ডিপো নির্মাণের উদ্যোগ

     

    Inews

    iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    tgXwa