Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় রাজনৈতিক ফায়দা লুটতে বিএনপি জাতীয় ঐক্যের কথা বলছে : ওবায়দুল কাদের
জাতীয়

রাজনৈতিক ফায়দা লুটতে বিএনপি জাতীয় ঐক্যের কথা বলছে : ওবায়দুল কাদের

By Sazzad Hossainআগস্ট 29, 20193 Mins Read

রাজনৈতিক ফায়দা লুটতে বিএনপি জাতীয় ঐক্যের কথা বলছে : ওবায়দুল কাদের

Advertisement

জুমবাংলা ডেস্ক: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজনৈতিক ফায়দা লুটতে বিএনপি জাতীয় ঐক্যের কথা বলছে। খবর বাসসের।

‘রোহিঙ্গা ইস্যুতে জাতি ঐক্যবদ্ধ আছে। এর জন্য বিএনপির জাতীয় ঐক্যের প্রয়োজন নেই এবং রোহিঙ্গাদের ফেরত পাঠাতে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশ যুদ্ধ করতে চায় না’ বলেও জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, এখন রোহিঙ্গা ইস্যুতে বিএনপি জাতীয় ঐক্যের কথা বলছে। সারা বিশ্ব এখন^ মিয়ানমারকে চাপ দিচ্ছে। বাংলাদেশের মানুষ এই ইস্যুতে ঐক্যবদ্ধ। এখন এই ঐক্যে ফাটল ধরাতে রাজনৈতিক ফায়দা লুটতে বিএনপি জাতীয় ঐক্যের কথা বলছে।
সেতুমন্ত্রী আজ বঙ্গবন্ধুর শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) বিএমএ মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করে । এতে সভাপতিত্ব করেন বিএমএ এর সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, বিএমএ মহাসচিব এহতেশামুল হক চৌধুরী, বঙ্গবন্ধু মেডিকেল বিশ^বিদ্যালয়ের উপ উপাচার্য শহীদুল্লাহ সিকদার, বিএমএ এর নেতা শরফুদ্দিন আহমেদ, ডা, শফিকুর রহমান, ডা. জামালউদ্দিন খলিফা, ডা. মো: নজরুল ইসলাম প্রমুখ।
কাদের বিএনপির উদ্দেশ্যে বলেন, ‘এতে আপনারা কখনও সাড়া পাবেন না। আপনাদের জাতীয় ঐক্য করতে হবে না। এই ইস্যুতে জাতীয় ঐক্য আছে। আপনারা কি চান মিয়ানমারের সঙ্গে যুদ্ধ করতে। আমরা যুদ্ধ করে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে চাই না। কূটনৈতিক তৎপরতা অব্যাহত আছে, সুক্ষ কূটনৈতিক তৎপরতার মাধ্যমে রোহিঙ্গাদের ফেরত পাঠানো হবে। ’
তিনি আরও বলেন, বিদেশী দূতাবাসের কুটনীতিকদের সঙ্গে বিএনপির নেতারা বৈঠক করেন। রোহিঙ্গাদের ফেরত পাঠাতে মিয়ানমারকে চাপ দিতে গত দুই বছর কূটনীতিকদের কাছে বিএনপির নেতাদের কোনো কথা বলতে শুনিনি। এ সমস্যা নিয়ে কোনো দিন তারা কূটনীতিকদের সঙ্গে কথা বলেননি। এখন বলছে সরকারের কূটনৈতিক ব্যর্থতার কারণে রোহিঙ্গারা ফেরত যাচ্ছে না।
তিনি বলেন, সরকার সারা বিশে^ কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারের উপর বিদেশী চাপ অব্যাহত আছে, এই চাপ আরও বাড়বে।
‘সেখানে কিছু এনজিও লাগিয়ে দেয়া হয়েছে। এই এনজিওরা চক্রান্ত করছে।’ ফখরুল সাহেবদের কি আঁতাত হয়েছে এই এনজিওদের সঙ্গে প্রশ্ন রেখে মন্ত্রী বলেন, রোহিঙ্গা ইস্যু নিয়ে তারা বিশৃঙ্খলা করতে চায়, এটাই তাদের লক্ষ্য। একের পর এক ব্যর্থ হয়ে এখন তারা উন্মাদের মতো ইস্যু খুজছে।
তিনি বলেন, খালেদা জিয়া দেড় বছর জেলে। এ নিয়ে দেড় মিনিটও তারা আন্দোলন করতে পারেনি। অনেক দলের অনেক ব্যর্থতা আছে, কিন্তু বিএনপির মতো এমন ব্যর্থ দল আর নেই। কোনো ইস্যু না পেয়ে এখন রোহিঙ্গাদের উপর ভর করেছে।
বঙ্গবন্ধুর হত্যাকান্ড প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, পলাশিতে নবাবের সঙ্গে বিশ^াস ঘাতকতা করেছিলো সেনাপতি মীর জাফর, ইয়ার লতিফ। আর ১৫ আগস্ট বিশ^াস ঘাতকতা করেছিলো মোস্তাক ও সেনাপতি জিয়াউর রহমান। পনেরই আগস্টের মাস্টার মাইন্ড জিয়া আর একুশে আগস্টের মাস্টার মাইন্ড তারেক।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sazzad Hossain
  • Facebook
  • X (Twitter)

Related Posts
Hasnat Abdullah

লন্ডনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

জুন 20, 2026
ছোট্ট বাংলাদেশে

‘ছোট্ট বাংলাদেশে’ একই পরিবারের ৪৩ জনের বসবাস

জুন 20, 2026
Govt Office

আবার টানা ৪ দিনের ছুটির সুযোগ

জুন 20, 2026

Latest News

Hasnat Abdullah

লন্ডনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

ছোট্ট বাংলাদেশে

‘ছোট্ট বাংলাদেশে’ একই পরিবারের ৪৩ জনের বসবাস

Govt Office

আবার টানা ৪ দিনের ছুটির সুযোগ

তারেক রহমান

জাতি গঠনে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

শিগগিরই বেনজীরকে ফেরত দেবে আমিরাত, প্রত্যাশা স্বরাষ্ট্রমন্ত্রীর

Havy-Rain

সারাদেশে টানা ভারী বর্ষণের আভাস

Padma

পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট

আবহাওয়া অধিদপ্তর

ভারি বর্ষণ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa