Advertisement

জুমবাংলা ডেস্ক : রাজবাড়ীতে ব্রিটিশ আমেরিকান টোবাকোর পরিবেশকের গোডাউন থেকে রাতের আধারে ডাকাতি করে নেওয়া দশ লক্ষাধিক টাকার সিগারেট ও ডাকাতি কার্যক্রমের সাথে জড়িত তিনজনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো, ঢাকা জেলার আশুলিয়া থানার জামগড়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে শাহাবুদ্দিন শাবু, মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার কামারগাঁও গ্রামের আব্দুর রশিদ শেখের ছেলে মো. মোতালেব ও লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার লুধুয়া গ্রামের নজির আহম্মেদের ছেলে মো. হুমায়ন কবির দুলাল।

বুধবার (১২ আগস্ট) দুপুরে রাজবাড়ীর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে পুলিশ সুপার মো. মিজানুর রহমান পিপিএম এসব কথা জানান।

এ সময় রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. ফজলুল করিম, রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার, ব্রিটিশ আমেরিকান টোবাকো রাজবাড়ীর পরিবেশক তারিক আহম্মেদ দিপু উপস্থিত ছিলেন।

এ সময় পুলিশ সুপার মো. মিজানুর রহমান পিপিএম জানান, গত ১৯ জুলাই রাত আড়াইটার সময় রাজবাড়ী জেলা শহরের ভবানীপুর এলাকায় ব্রিটিশ আমেরিকান টোবাকো রাজবাড়ীর পরিবেশক তারিক আহম্মেদ দিপুর গোডাউনে ডাকাতির ঘটনা ঘটে। এতে সংঘবদ্ধ ডাকাত দল নিরাপত্তা প্রহরীকে বেধে মারপিট করে ও ৪৮১ কার্টুন বেনসন, ১৪০০ কার্টুন গোল্ডলিফ, ১৩৬৫ কার্টুন স্টার সিগারেট নিয়ে যায়। যার বাজার মূল্য ৪৫ লক্ষ ১১ হাজার ৫৭৭ টাকা।

এ ঘটনার পর উন্নত প্রযুক্তি ব্যবহার করে এ ঘটনার সাথে জড়িত তিনজন ডাকাতকে গ্রেফতার করা হয়। ঘটনায় ব্যবহৃত একটি পিকআপ ভ্যান ও ১১৭ কার্টুন বেনসন, ৩৮৬ কার্টুন গোল্ডলিফ, ১৯ কার্টুন স্টার সিগারেট উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য ১০ লক্ষ ২৯ হাজার ৩২৩ টাকা।

এ ঘটনার সাথে জড়িত বাকিদের গ্রেফতারের ব্যাপারে অভিযান চলছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.