Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ রাজশাহী রাজশাহীকে মাদকমুক্ত নিরাপদ মহানগর করার ঘোষণা নতুন আরএমপি কমিশনারের
জাতীয় বিভাগীয় সংবাদ রাজশাহী স্লাইডার

রাজশাহীকে মাদকমুক্ত নিরাপদ মহানগর করার ঘোষণা নতুন আরএমপি কমিশনারের

By Hasan Majorসেপ্টেম্বর 13, 2020Updated:সেপ্টেম্বর 13, 20202 Mins Read

Advertisement
রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরকে মাদকমুক্ত নিরাপদ মহানগর করার ঘোষণা দিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) নবনিযুক্ত কমিশনার আবু কালাম সিদ্দিক।

বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর শনিবার সকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই ঘোষণা দেন।

মাদকাসক্ত, মাদক ব্যবসার পৃষ্ঠপোষক অথবা মাদক দিয়ে কাউকে ফাঁসানোর চেষ্টাকারী কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ উঠলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়া হবে বলে পুলিশের প্রতি কঠোর বার্তা দিয়ে আবু কালাম সিদ্দিক বলেন, যারা মাদকসহ এমন স্পর্শকাতর কর্মকাণ্ডে জড়িত তাদের পুলিশে থাকার প্রয়োজন নেই।

নতুন এই পুলিশ কমিশনার বলেন, রাজশাহী দেশের একটি সীমান্ত বিস্তৃত জেলা। আর এ কারণে রাজশাহীতে মাদকের প্রবণতা বেশি। তবে পুলিশ চাইলে মাদকের বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ ও তা বাস্তবায়ন একেবারে অসম্ভব নয়। আমি দায়িত্ব নিয়েই আরএমপির দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা ও সদস্যদের নিয়ে বৈঠক করে এই বার্তা দিয়েছি।

তিনি বলেন, ‘যারা মাদক ব্যবসাকে পুঁজি করে টাকা কামাতে চান, মাদক দিয়ে ফাঁসিয়ে টাকা নেন এবং মাদক ব্যবসায়ীদের সঙ্গে সখ্যতা গড়ে তুলেছেন তাদেরকে এখনই সতর্ক হতে হবে। আর যারা নিজেরাই মাদকাসক্ত হয়েছেন তাদেরও দ্রুত মাদক ছাড়তে হবে। না’হলে পুলিশে তাদের জায়গা হবে না। কঠোর পদক্ষেপ গ্রহণের আমি একটুও পিছপা হবো না।’

নাগরিক সেবার বিষয়ে পুলিশ কমিশনার বলেন, মানুষ বিপদে পড়েই পুলিশের কাছে যান। পুলিশ বিপদগ্রস্ত মানুষকে সর্বোচ্চ সেবা দেবেন এটাই নীতি। পুলিশের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। দায়িত্ব পালনে ব্যর্থ হলে ব্যবস্থা নেয়া হবে। সেবা পেতে কেউ পুলিশি হয়রানির যাতে শিকার না হন সেদিকেও নজর রাখতে হবে।

আবু কালাম সিদ্দিক বলেন, ‘রাজশাহী মেট্রোপলিটন পুলিশকে ঢেলে সাজাতে চাই। সার্ভিস ওরিয়েন্টেড পুলিশ বাহিনী চাই। যাতে মানুষের দোর গোড়ায় পুলিশিং ব্যবস্থা পৌঁছে দিতে পারি। যাতে রাজশাহীর মানুষ নির্বিঘ্নে ও নিশ্চিন্তে চলাফেরা করতে পারেন। রাজশাহী সিটি মেয়র মহোদয় এ বিষয়ে আমাদের সহযোগিতা করবেন বলে জানিয়েছেন।’

রাজশাহী মহানগর পুলিশ লাইন্স সম্মেলন কেন্দ্রে মতবিনিময়কালে রাজশাহীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা অংশ নেন। আরএমপি কমিশনার রাজশাহীতে পুলিশি সেবার উন্নয়নে তাদেরও মতামত ও পরামর্শ শোনেন।

মতবিনিময়কালে অন্যদের মধ্যে আরএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম, ক্রাইম অ্যান্ড অপারেশন বিভাগের অতিরিক্ত কমিশনার সালমা বেগম, উপ-কমিশনার (সদর) রশীদুল হাসান প্রমুখ পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
গভর্নর

অর্থপাচারকারীদের শান্তিতে থাকতে দেবো না, যে দেশেই যাক : গভর্নর

জুন 12, 2026
শীর্ষ সন্ত্রাসী

রামপুরায় ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশের মাথায় গুলি

জুন 12, 2026
নাহিদ ইসলাম

নতুন বাজেটে দেশের অর্থনৈতিক সংস্কার হবে না : নাহিদ ইসলাম

জুন 12, 2026
Latest News
গভর্নর

অর্থপাচারকারীদের শান্তিতে থাকতে দেবো না, যে দেশেই যাক : গভর্নর

শীর্ষ সন্ত্রাসী

রামপুরায় ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশের মাথায় গুলি

নাহিদ ইসলাম

নতুন বাজেটে দেশের অর্থনৈতিক সংস্কার হবে না : নাহিদ ইসলাম

ডিসি

শাহজালাল (র.) দরগাহে আয়-ব্যয়ের হিসাব নেই : ডিসি

বজ্রবৃষ্টি

রাতে যেসব জেলায় ৬০ কিলোমিটার বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

আদ্-দ্বীন কর্তৃপক্ষ

সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করবে আদ্-দ্বীন কর্তৃপক্ষ

AdDin-Police

লাইসেন্স বাতিল : আদ্-দ্বীন হাসপাতালে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন

শৈশব

একবেলা খাবার আর ৫০ টাকার বিনিময়ে বিকিয়ে যাওয়া শৈশব

Bazar

বাজার স্থিতিশীল, প্রভাব নেই বাজেটের

অর্থমন্ত্রী

পে-স্কেল বাস্তবায়নের কারণ জানালেন অর্থমন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa