Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার পর্যটকদের মন কাড়ছে রাজশাহীর ‘টি-বাঁধ’
জাতীয় ট্র্যাভেল বিভাগীয় সংবাদ রাজশাহী স্লাইডার

পর্যটকদের মন কাড়ছে রাজশাহীর ‘টি-বাঁধ’

By Hasan MajorOctober 11, 2022Updated:October 11, 20224 Mins Read

পর্যটকদের মন কাড়ছে রাজশাহীর ‘টি-বাঁধ’

Advertisement
রঞ্জু খন্দকার ও সোহান আমিন, রাজশাহী থেকে: ইংরেজি বর্ণমালার বড় হাতের ‘টি (T)’- এর নিচের সরু অংশ ছাড়া সব দিকেই প্রমত্তা পদ্মা। বিশাল সব ঢেউ আছড়ে পড়ছে ‘টি’ এর মাথায়। বাকি সব দিককেও ছুঁয়ে যাচ্ছে পদ্মা। তবে তা মৃদুমন্দ, ছলাৎ ছলাৎ।

ভ্রমণপ্রিয় পাঠকেরা ইতোমধ্যে নিশ্চয় বুঝে গেছেন, বলা হচ্ছে পদ্মানগরী রাজশাহীর টি-বাঁধের কথা।

বুঝতেই পারছেন, ইংরেজি ‘টি’ বর্ণের মতো আকৃতি হওয়ার কারণে এ বাঁধের নাম ‘টি-বাঁধ’। এটি শুধু রাজশাহীর শহররক্ষা বাঁধই নয়, এটি নগরবাসীর বিনোদনেরও অন্যতম প্রধান কেন্দ্র হয়ে উঠেছে।

নগরবাসী বলছেন, রাজশাহীর নগরপিতা হিসেবে এ. এইচ. এম খায়রুজ্জামান লিটন দায়িত্ব নেওয়ার পর শহরকে নাগরিকবান্ধব করে গড়ে তোলার লক্ষ্যে নানা পদক্ষেপ নেন। এরই অংশ হিসেবে তিনি টি বাঁধকে বিনোদনের কেন্দ্র হিসেবে গড়ে তুলেছেন। বাঁধে করেছেন বসার জায়গা, রাতে আলোর ব্যবস্থা। নিরাপত্তার জন্য রয়েছে পুলিশি টহল। নগরবাসী এখানে সকাল থেকে রাত পর্যন্ত নিরাপদে নিশ্চিন্তে ঘোরাঘুরিসহ আড্ডা দিয়ে সময় কাটাতে পারেন।

পর্যটকদের মন কাড়ছে রাজশাহীর ‘টি-বাঁধ’রাজশাহী সিটি মেয়র জুমবাংলাকে জানান, তিনি নান্দনিকতাকে হৃদয়ে ধারণ করেন। মেয়র হওয়ার পর সিটিতে এর বহির্প্রকাশ ঘটাচ্ছেন। টি-বাঁধসহ রাজশাহী নগরীর যেখানে যাবেন সেখানেই নান্দনিকতার ছোঁয়া দেখতে পাবেন।

টি-বাঁধে ঘুরতে গিয়ে এর সকাল-দুপুর, বিকেল-সন্ধ্যা ও রাতের বিভিন্ন রূপ দেখে যে কেউ মুগ্ধ হবেন।

২ অক্টোবর সন্ধ্যার পর গিয়ে দেখা যায়, টি-বাঁধে স্থাপন করা সড়কবাতি সব জ্বলে উঠেছে। বাতির সে আলো পদ্মার বুকে পড়ে এক মায়াময় পরিবেশ তৈরি করেছে। ‘টি’ এর নিচের দন্ড বরাবর হেঁটে মাথায় গিয়ে দেখা যায়, পদ্মার ঢেউ মাথা কুটে মরছে সেখানে। দূরে নদীর মাঝখানে টিমটিমে আলো জ্বলছে।

কয়েকজন জানালেন, ওগুলো জেলেনৌকা। তারও পরে ভারতের সীমান্ত।

বাঁধে পরিবার নিয়ে বেড়াতে এসেছিলেন অনেকে। কেউ গিয়েছিলেন বন্ধুবান্ধব নিয়ে ঘুরতে। একস্থানে বসে চা পান করছিলেন পুলিশের কয়েকজন সদস্য।

এক পুলিশ সদস্য বললেন, তাঁরা সকাল থেকেই পালাক্রমে এখানে টহল দেন। রাত আটটা পর্যন্ত বাঁধে থাকার নিয়ম। তবু সবাই উঠতে উঠতে সাড়ে আটটা, নটা বেজে যায়। তবে যা-ই হোক, এ বাঁধ এলাকা সবার জন্য নিরাপদ।

পর্যটকদের মন কাড়ছে রাজশাহীর ‘টি-বাঁধ’রাজশাহীরই পবা উপজেলা থেকে পরিবার নিয়ে টি-বাঁধে ঘুরতে এসেছিলেন শাহীন মিয়া। তিনি বললেন, শহরে আত্মীয়ের বাসায় বেড়াতে এসেছেন। সেখান থেকে বাঁধে। এমন সুন্দর জায়গা, ঘুরে বেশ ভালো লাগল।

বান্ধবীকে নিয়ে বেড়াতে এসেছিলেন রাজশাহী কলেজের এক শিক্ষার্থী। তাঁর ভাষ্য, এলাকাটি খুব নিরাপদ। কারও উপদ্রব নেই। সময় পেলেই এখানে ঘুরতে আসেন।

৩ অক্টোবর দুপুরে গিয়ে টি বাঁধে লোকজনকে ঘুরতে দেখা যায়। সে সময় ‘টি’-এর একেবারে বোগলে বটগাছের নিচে শানবাঁধানো সিঁড়িতে অনেকে বিশ্রাম নিচ্ছিলেন।

সিঁড়িতে বিশ্রামরত ষাটোর্ধ্ব রমজান আলী বললেন, এখন পূজার ছুটি চলছে। তাই নাতির স্কুল বন্ধ। ওকে নিয়ে ঘুর‍তে এসেছেন।

বটগাছের নিচে পাঁচ বছর ধরে চায়ের দোকান করেন জুয়েল মিয়া। তিনি বলেন, এই বাঁধে আগে থেকেই লোকজন ঘুরতে আসত। তবে আগে জায়গাটি নিরাপদ ছিল না। এত দোকানপাট, বসার জায়গা, আলো ছিল না। লিটন ভাই মেয়র হওয়ার পর থেকে জায়গাটি সুন্দর করে তোলেন। এখানে দিনে কয়েক হাজার লোক ঘুরতে আসেন। সবাই নিরাপদে ঘুরতে পারেন।

পর্যটকদের মন কাড়ছে রাজশাহীর ‘টি-বাঁধ’৪ অক্টোবর বিকেলে টি-বাঁধে গিয়ে দেখা যায়, নদীর তীরে বাঁধা নৌকাগুলো একে একে ছেড়ে যাচ্ছে মাঝ নদীতে। অনেকে দলবেঁধে, কেউবা দুয়েকজন মিলে উঠে যাচ্ছেন সেসব নৌকায়।

একটি নৌকার মাঝি মজনু মিয়া। তিনি বললেন, এখান থেকে নৌকা নিয়ে তাঁরা নদীর মাঝে জেগে ওটা চরে যাবেন। সেখানে কাশফুল ফুটে আছে। লোকভেদে নৌভ্রমণে জনপ্রতি ৫০ থেকে ১০০ করে টাকা নিচ্ছেন।

নৌভ্রমণে যাওয়া ব্যক্তিদের একজন আসমাউল হুসনা। তিনি এসেছিলেন ঢাকা থেকে। তিনি বললেন, আগে কখনো টি-বাঁধের নাম শোনেননি তিনি। এখানে এসে শুনেই ছুটে এসেছেন। ঢাকায় এত সুন্দর জায়গা খুবই কম। পদ্মাতীরের এই বাঁধ দেখে তিনি মুগ্ধ।

আসমাউল হুসনা আরও বলেন, ‘পরিকল্পনা থাকলে একটা বাঁধও যে এত আকর্ষণীয় করা যায়, এখানে না এলে বুঝতাম না। এ জন্য এখানকার মেয়রকে অবশ্যই ধন্যবাদ দিতে হবে। সঙ্গে নিরাপদ পরিবেশ দেওয়ার জন্য ধন্যবাদ পাবে প্রশাসনও।’

রাজশাহী সিটি মেয়র এ. এইচ. এম খায়রুজ্জামান লিটন বলেন, ‘টি-বাঁধে বসে পদ্মাপাড়ের নির্মল বাতাস আর নৈসর্গিক পরিবেশ যাতে মানুষ উপভোগ করতে পারেন সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।  আমরা নগরীর বিউটিফিকেশনের জন্য আরও কিছু প্রকল্প বাস্তবায়ন করছি। এসব প্রকল্পের কাজ শেষ হলে পর্যটকেরা রাজশাহীকে অন্য রূপে দেখতে পাবেন।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
৪ ভাই গ্রেপ্তার

মায়ের ‘ধর্ষককে’ হত্যার ঘটনায় ৪ ভাই গ্রেপ্তার

July 6, 2026
স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফেরত দেন : স্বাস্থ্যমন্ত্রী

July 6, 2026
Sir

‘ইউএনওকে স্যার বললে আমাকেও বলতে হবে’

July 6, 2026

Latest News

৪ ভাই গ্রেপ্তার

মায়ের ‘ধর্ষককে’ হত্যার ঘটনায় ৪ ভাই গ্রেপ্তার

স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফেরত দেন : স্বাস্থ্যমন্ত্রী

Sir

‘ইউএনওকে স্যার বললে আমাকেও বলতে হবে’

আযম খান

প্রধানমন্ত্রী ১০০ টাকায় লাঞ্চ করেন, আমরাও করি : আযম খান

Current

বিল বাড়লেও কেন কমছে না লোডশেডিং, ব্যাখ্যা পিডিবির

পুলিশের শীর্ষ কর্মকর্তা

পুলিশের শীর্ষ ৩৩ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

Honey

হানিট্র্যাপে ফেলে ব্ল্যাকমেইল: চক্রের ৫ সদস্য গ্রেফতার

আলভীর জামিন

অভিনেতা জাহের আলভীর জামিন আবারও নামঞ্জুর

ইউপি-পৌরসভা

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি, প্রথম ধাপে ইউপি-পৌরসভা

ভারী বৃষ্টি

কক্সবাজারে ভারী বৃষ্টিতে চার জায়গায় পাহাড়ধস, ৯ জনের মৃত্যু

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa