
সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে র্যাবের একটি দল রাজধানীর আদাবর থেকে তাকে গ্রেফতার করে বলে জানা গেছে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক আ ন ম ইমরান খান তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ৫ আগস্ট রাজশাহী বাগমারায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলা ও আক্রমণের অভিযোগে রাজশাহী-৪ আসনের সাবেক এমপি ইঞ্জিনিয়ার মো. এনামুল হককে গ্রেফতার করেছে র্যাব। তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।
উল্লেখ্য, এনামুল হক বাংলদেশের রাজশাহী জেলার রাজনীতিবিদ, প্রকৌশলী ও রাজশাহী-৪ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি ২১ অক্টোবর ১৯৬৯ সালে রাজশাহী জেলায় জন্মগ্রহণ করেন। মোট ৮ ভাইবোনের মধ্যে তিনি পঞ্চম। তিনি প্রকৌশলে স্নাতক ডিগ্রি অর্জন করে পরে এমবিএ করেন।
এনামুল হক ২০০৮ সালের নবম, ২০১৪ সালের দশম ও ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



