
মঙ্গলবার (৫ নভেম্বর) গভীর রাতে উপজেলা সদরের বিষ্ণুপুর রেললাইন এলাকায় সিরাজুল ইসলামের খামারে এ ঘটনা ঘটে। এই ঘটনার পর ওই এলাকায় মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
খামারের মালিক সিরাজুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে গরুগুলোকে খাবার দিয়ে খামারের পাশের ঘরে ঘুমিয়ে পড়ি। রাত আনুমানিক ২টার দিকে থানা পুলিশের পরিচয়ে আমাকে ঘুম থেকে ডেকে তোলে। আমি দরজা খোলা মাত্রই তিনজন মিলে আমাকে ঘরের মেঝেতে ফেলে দড়ি-গামছা দিয়ে চোখ, মুখ ও হাত-পা বেঁধে অস্ত্র-পিস্তল ও ছুরির মুখে জিম্মি করেন। এরপর তারা আমার খামারের দরজা খুলে খামার থেকে বিদেশি জাতের বড় তিনটি গাভী ও চারটি বাছুর চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় আমরা বুধবার (৬ নভেম্বর) সকালে রাণীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।
এ ব্যাপারে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনার সত্যতা যাচাই এবং গরুগুলো উদ্ধারের চেষ্টা চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



