Advertisement
জুমবাংলা ডেস্ক: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭-৯ সিরিজের নতুন ড্রিম লাইনার ‌’অচিন পাখি’ দেশে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের সিয়াটল থেকে টানা ১৫ ঘন্টা ৩০ মিনিটের পথ পারি দিয়ে ড্রিম লাইনারটি মঙ্গলবার রাত ৮টা ১৯ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ঢাকায় অবতরণের পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথা অনুযায়ী ‘অচিন পাখি’কে ওয়াটার গান স্যালুট জানানো হয়। এসময় উড়োজাহাজটি কে গ্রহণ করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোকাব্বির হোসেনসহ অন্যান্য উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অত্যাধুনিক এই উড়োজাহাজটিতে মোট ২৯৮টি আসন রয়েছে। যার মধ্যে ৩০টি বিজনেস ক্লাস, ২১টি প্রিমিয়াম ইকোনোমি ক্লাস ও ২৪৭টি ইকোনোমি ক্লাসের আসন।

গত সেপ্টেম্বর মাসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭-৮ সিরিজের চতুর্থ ড্রিম লাইনার ‘রাজহংস’ উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানের জন্য বোয়িং ৭৮৭-৯ সিরিজের অত্যাধুনিক দুটি ড্রিমলাইনার কেনার ঘোষণা দেন। প্রধানমন্ত্রী নতুন ড্রিম লাইনার দু’টির নামকরণ করেন ‘সোনার তরী’ ও ‘অচিন পাখি’।

বোয়িং ৭৮৭-৯ সিরিজের প্রথম ড্রিম লাইনার ‘সোনার তরী’ ইতিমধ্যেই গত ২১শে ডিসেম্বর দেশে পৌঁছেছে। আগামী ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বোয়িং ৭৮৭-৯ সিরিজের নতুন ড্রিম লাইনার ‘সোনার তরী’ ও ‘অচিন পাখি’ উদ্বোধন করার কথা রয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.