Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী
রাজনীতি স্লাইডার

রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

By Hasan MajorJuly 10, 2024Updated:July 10, 20243 Mins Read

জুমবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সে দেশে তাঁর দ্বিপাক্ষিক সফর শেষে আজ রাতে ঢাকার উদ্দেশে চীনের রাজধানী বেইজিং ত্যাগ করবেন।

রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

Advertisement
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট (বিজি-১৭০৪) আজ স্থানীয় সময় রাত ১০টায় বেইজিং ক্যাপিটল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে দেশের উদ্দেশে যাত্রা করবে এবং বাংলাদেশ সময় রাত ১টায় ঢাকা পৌঁছনোর কথা রয়েছে।

এর আগে বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর ঢাকার উদ্দেশে বেইজিং ত্যাগ করার কথা ছিল।

বেইজিংয়ে অবস্থানকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী আজ চীনের প্রেসিডেন্ট শি জিং পিংয়ের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছিলেন।

একইদিন বিকেলে শি জিং পিংয়ের সাথে দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে ৮ থেকে ১০ জুলাই পর্যন্ত তাঁর চীন সফর শেষ হয়।

সফরটি বাংলাদেশ ও চীনের সম্পর্ককে ‘কৌশলগত অংশীদারিত্ব’ থেকে ‘বিস্তৃত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বে’ উন্নীত করবে বলে মনে করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর সফরের শেষ দিনে বাংলাদেশ ও চীন ২০ থেকে ২২টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করে।

রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জানান, ‘অর্থনৈতিক ও ব্যাংকিং খাতে সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, ডিজিটাল অর্থনীতি, অবকাঠামোগত উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনায় সহায়তা, ৬ষ্ঠ ও ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ, বাংলাদেশ থেকে কৃষিপণ্য রপ্তানি ও জনগণের মধ্যে যোগাযোগ নিয়ে সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে। সফরকালে দুই দেশের বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধনও ঘোষণা করা হবে।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ২০১৬ সালের অক্টোবরে বাংলাদেশ সফর করেন। সে সময় দুই দেশের মধ্যে সম্পর্ক কৌশলগত অংশীদারিত্বে পৌঁছায়।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরআগে একাধিকবার চীন সফর করেন। তিনি সর্বশেষ বেইজিং সফর করেন ২০১৯ সালের জুলাই মাসে।

দুই দেশ আগামী বছর কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উদযাপন করবে।

২১ থেকে ২২ জুন সর্বশেষ ভারত সফরের ১৫ দিনের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই চীন সফর হচ্ছে।

শেখ হাসিনার চীন সফরের দ্বিতীয় দিন ৯ জুলাইয়ে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের (এআইআইবি) প্রেসিডেন্ট জিন লিকুন শেক হাসিনার আবাসস্থলের সভা কক্ষে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এরপর প্রধানমন্ত্রী চায়না ওয়ার্ল্ড সামিট উইং সাংগ্রি-লা সার্কেলে বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য, ব্যবসা এবং বিনিয়োগের সুযোগ সংক্রান্ত শীর্ষ সম্মেলনে যোগ দেন।

বিকেলে, বেইজিংয়ের গ্রেট হল অফ দ্য পিপল-এ প্রধানমন্ত্রী ও কনসালটেটিভ পার্টির সভাপতি ওয়াং হুনিংয়ের নেতৃত্বে একটি দলের বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী পরে তিয়েনআনমেন স্কোয়ারে চীনের জাতীয় স্মৃতিস্তম্ভ ‘দ্য মনুমেন্ট টু দ্য পিপলস হিরোস‘-এ বিপ্লবী শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

সন্ধ্যায় তিনি বেইজিংয়ে বাংলাদেশ হাউজে চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কর্তৃক তাঁর সম্মানে আয়োজিত নৈশভোজে যোগ দেন।

১০ জুলাই গ্রেট হল অফ দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের স্টেট কাউন্সিলের প্রধানমন্ত্রী লি কিয়াং-এর নেতৃত্বে ও তাদের উপস্থিতিতে একটি প্রতিনিধি পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে সমঝোতা স্মারকসহ (এমওইউ) বেশ কটি নথি স্বাক্ষরিত হয়।

পরে তিনি একই ভেন্যুতে চীনের স্টেট কাউন্সিলের প্রধানমন্ত্রী কর্তৃক আয়োজিত মধ্যাহ্ন ভোজসভায় যোগ দেন।

বিকেলে, বাংলাদেশের প্রধানমন্ত্রী বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিংপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন।

চীনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন শেখ হাসিনা

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
জামায়াত এমপি

ভিডিওকাণ্ডে সাতক্ষীরার জামায়াত এমপিকে নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা

July 22, 2026
Amir Hamza

‘আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’

July 21, 2026
জামায়াতে ইসলামীর নেতা

সেই নারীকে নিয়ে মিলল চাঞ্চল্যকর তথ্য

July 21, 2026

Latest News

জামায়াত এমপি

ভিডিওকাণ্ডে সাতক্ষীরার জামায়াত এমপিকে নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা

Amir Hamza

‘আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’

জামায়াতে ইসলামীর নেতা

সেই নারীকে নিয়ে মিলল চাঞ্চল্যকর তথ্য

জামায়াত নেতা গাজী নজরুল

কীভাবে ভিডিও ফাঁস হলো, জানালেন জামায়াত নেতা গাজী নজরুল

জামায়াত এমপি

জামায়াত এমপির ভিডিও ভাইরাল: প্রথমে এআই, পরে স্ত্রী দাবি

NRB

উৎসে কর যাচাইয়ে এনবিআরের ৫ নির্দেশনা

ফখরুল

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : ফখরুল

বিএনপির আয়

বিএনপির আয় বেড়েছে, ব্যয়ও বেড়ে তিনগুণ

বিএনপি

নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয় : বিএনপি

জামায়াত আমির

গণভোট না মানলে সরকারও মানা হবে না : জামায়াত আমির

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa