
স্বাভাবিকভাবেই এই ম্যাচকে ঘিরে ব্রাজিল-আর্জেন্টিনার ভক্ত-সমর্থকদের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে।
কোপার সেমিফাইনালে আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়েছিল ব্রাজিল। ফাইনালে পেরুকে হারিয়ে জিতেছিল শিরোপা। কিন্তু এরপর চারটি প্রীতি ম্যাচ খেলে জয়ের দেখা পায়নি তিতের দল। এর মধ্যে তিনটি ড্র করেছে কলম্বিয়া, সেনেগাল ও নাইজেরিয়ার সঙ্গে। একটি হেরেছে পেরুর কাছে।
অন্যদিকে আর্জেন্টিনা কোপার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে হারিয়েছিল চিলিকে। এরপর চারটি প্রীতি ম্যাচ খেলে অপরাজিত তারা। দুটি ড্র করেছে চিলি ও জার্মানির সঙ্গে। জার্মানির মাঠে দুই গোলে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ড্র করেছিল লিওনেল স্কালোনির দল। অন্য দুই ম্যাচে মেক্সিকো ও ইকুয়েডরকে উড়িয়ে দিয়েছে বিশাল ব্যবধানে।
দুই দলের মুখোমুখি শেষ দুই দেখায় অবশ্য জিতেছে ব্রাজিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



