Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home রাত আটটার মধ্যে দোকানপাট বন্ধ করতে হবে
জাতীয়

রাত আটটার মধ্যে দোকানপাট বন্ধ করতে হবে

By Shamim RezaNovember 18, 20203 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : রাত আটটার মধ্যে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

তিনি বলেছেন, ঢাকা শহরকে শৃঙ্খলায় আনতে মার্কেট, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান রাত ৮টার মধ্যে বন্ধ করলে সামগ্রিক ব্যবস্থাপনার সুষ্ঠুভাবে সম্পাদন করতে সুবিধা হবে।

বুধবার ডিএসসিসির আজিমপুর, হাজারীবাগ ও পুরান ঢাকার বেশ কিছু এলাকায় সরেজমিন পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ডিএসসিসি মেয়র বলেন, আমরা শহরটাকে একটি সুষ্ঠু ব্যবস্থাপনার আওতায় নিয়ে আসতে চাই। আমরা রাত ৮টার মধ্যে সব ব্যবসায়িক প্রতিষ্ঠান, দোকানপাট বন্ধ করতে চাই। বহির্বিশ্বে দেখি একটি সুনির্দিষ্ট সময়ের পরে সবকিছু বন্ধ হয়ে যায়। বিকাল ৫টা, সন্ধ্যা ৬টা, ৭টা ও ৮টা বিভিন্নক্ষেত্রে এলাকাভিত্তিক সেই সময়সীমা নির্ধারণ করা হয়। এজন্য আমরা এমন সিদ্ধান্ত নিতে চাচ্ছি।

তিনি বলেন, রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধ হলে রাজধানী যানজট থেকে অনেকটা মুক্তি পাবে, মানুষ পরিবার ও সন্তানকে সময় দিতে পারবে। আমাদের সন্তানদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হলে সব বাবা-মাকে সন্তানের সঙ্গে সময় দেয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় সেটা ভুলে যাই। আমরা ক্লান্ত হয়ে বাসায় যাই, নিজেদের মতো করে হয়তো ঘুমিয়ে পড়ি বা অন্য কাজে ব্যস্ত হয়ে যাই। কিন্তু সন্তানকে সময় দেয়া জাতি গঠনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং সবকিছু বিবেচনা করে আমরা রাত ৮টা পর্যন্ত দোকানপাট, ব্যবসায়িক প্রতিষ্ঠান খোলা রাখার জন্য সময় নির্ধারণ করেছি। এটি কার্যকর করার জন্য সবার সহযোগিতা কামনা করছি।

এর আগে আজিমপুর আধুনিক নগর মার্কেটের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তাপস বলেন, আজকের এ ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে এ মার্কেটের কাজ শুরু করছি। এখানে ক্ষণগণনা ফলক থাকবে। ইনশাআল্লাহ, আমরা নির্দিষ্ট দুই বছর সময়ের মধ্যে এ কাজটি সম্পন্ন করতে পারি সেজন্য এখানে আমরা ক্ষণগণনা ফলক দিয়ে দেব।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, আমরা এরই মধ্যে ওয়ার্ডভিত্তিক কতগুলো গণশৌচাগার প্রয়োজন, কোন কোন ওয়ার্ডে প্রয়োজনীয়তা বেশি সেটার সমীক্ষা করছি। আমরা প্রতিটি ওয়ার্ডে অন্তত একটি করে গণশৌচাগার করব। যেসব এলাকায় জনসাধারণের যাতায়াত বেশি, সেখানে আমরা বেশি করে গণশৌচাগার করব। এজন্য আমরা এরই মধ্যে প্রকৌশল বিভাগকে নির্দেশ দিয়েছি এবং প্রকৌশল বিভাগ একটি প্রকল্প প্রণয়নের জন্য সমীক্ষা করছে।

এছাড়া এদিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী গলি, রাজধানী মার্কেট এলাকা ও মুক্তিযোদ্ধা মুরাদ কমিউনিটি সেন্টার পরিদর্শন করেন এবং এনটি আর এস (জাতীয় যক্ষ্মা ও পুনর্বাসন কেন্দ্র) এর পুকুরে হাঁস অবমুক্ত করেন ডিএসসিসি মেয়র।

সাপ্তাহিক পরিদর্শনের অংশ হিসেবে বুধবার দুপুরে রাজধানীর টিকাটুলির শেরেবাংলা মহিলা মহাবিদ্যালয়ের ‘শেখ হাসিনা একাডেমিক ভবন’ উদ্বোধনে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

এর আগে আজিমপুর বহুতল বিশিষ্ট মার্কেট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিম, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম আমিন উল্লাহ নুরী, প্রধান প্রকৌশলী রেজাউর রহমান, ডিএসসিসি কাউন্সিলর হাসিবুর রহমান মানিক প্রমুখ।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
স্বরাষ্ট্র উপদেষ্টা

কোথাও কোনো কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

February 3, 2026
আলী রীয়াজ

বাংলাদেশ এক ধরনের ক্রান্তিলগ্নে রয়েছে : আলী রীয়াজ

February 3, 2026

তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

February 3, 2026
Latest News
স্বরাষ্ট্র উপদেষ্টা

কোথাও কোনো কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

আলী রীয়াজ

বাংলাদেশ এক ধরনের ক্রান্তিলগ্নে রয়েছে : আলী রীয়াজ

তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

RAB

র‌্যাবের নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’

র‌্যাব

বদলে যাচ্ছে র‌্যাবের নাম, পোশাকেও আসছে পরিবর্তন

সুরভী জাইমা রহমান

দীর্ঘ ৪৭ বছর ধরে শিশুদের মেধা বিকশিত করতে কাজ করছে সুরভী: জাইমা রহমান

সরকারি ছুটি

টানা চার দিনের ছুটির সুযোগ মিলবে যেভাবে

কূটনৈতিক পাসপোর্ট

কূটনৈতিক পাসপোর্ট ছাড়ছেন উপদেষ্টারা

ঢাকার আবহাওয়া

ঢাকার আবহাওয়া নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

যোগদান করেছেন

আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.