Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা রানের পাহাড়ে নিউজিল্যান্ড, উইলিয়ামসনের ২৫১
ক্রিকেট (Cricket) খেলাধুলা

রানের পাহাড়ে নিউজিল্যান্ড, উইলিয়ামসনের ২৫১

By জুমবাংলা নিউজ ডেস্কDecember 4, 2020Updated:December 4, 20202 Mins Read

উইলিয়ামসন

Advertisement

স্পোর্টস ডেস্ক: অধিনায়ক কেন উইলিয়ামসনের ডাবল সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে রানের পাহাড় গড়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। ৭ উইকেটে ৫১৯ রানে ইনিংস ঘোষণা করেছে কিউইরা। ২৫১ রান করেন উইলিয়ামসন। জবাবে দ্বিতীয় দিন শেষে বিনা উইকেটে ৪৯ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। এখনো ৪৭০ রানে পিছিয়ে ক্যারিবীয়রা।

প্রথম দিন শেষে ৭৮ ওভারে ২ উইকেটে ২৪৩ রান করেছিলো নিউজিল্যান্ড। উইলিয়ামসন ৯৭ রানে অপরাজিত ছিলেন। এছাড়া ওপেনার লাথামের ব্যাট থেকে আসে ৮৬ রান।

২২তম সেঞ্চুরিতে পৌঁছাতে ৩ রানের প্রয়োজন ছিলো উইলিয়ামসনের। ম্যাচে দ্বিতীয় দিনের ১৫তম বলে বাউন্ডারি মেরে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।

৩১ রান নিয়ে উইলিয়ামসনের সাথে দিন শুরু করা টেইলর বেশি দূর যেতে পারেননি। শ্যানন গাব্রিয়েলের বলে শিকার হয়ে ৩৮ রানে থামেন টেইলর।

টেইলরের বিদায়ের পর ওয়েস্ট ইন্ডিজের পেসাররা নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের চেপে ধরে। দ্রুত প্যাভিলিয়নে ফিরেন হেনরি নিকোলস-টম ব্লান্ডেল-ড্যারেল মিচেল। নিকোলস ৭, ব্লান্ডেল ১৪ ও মিচেল ৯ রান করেন। এরমধ্যে ২টি রোচ ও গাব্রিয়েল ১টি উইকেট নেন।

স্বীকৃত ব্যাটসম্যানরা সঙ্গ দিতে না পারলেও, টেল-এন্ডার কাইল জেমিসন অধিনায়কের সাথে ৯৪ রানে জুটিই গড়েছেন।

রোচকে বাউন্ডারি মেরেই সেঞ্চুরির পর ডাবল সেঞ্চুরিও পুর্ন করেন উইলিয়ামসন। টেস্ট ক্যারিয়ারের তৃতীয় ডাবল-সেঞ্চুরির স্বাদ পেলেন তিনি।

১৪২তম ওভারের পঞ্চম বলে ওয়েস্ট ইন্ডিজ পেসার আলজারি জোসেফের শিকার হন উইলিয়ামসন। তার আগে ৬২৪ মিনিট ক্রিজে থেকে ৪১২ বল মোকাবেলায় ৩৪টি বাউন্ডারি ও ৬টি ওভার বাউন্ডারিতে ২৫১ রান করেন উইলিয়ামসন।

১৪৫ ওভারে ইনিংস ঘোষনার সময় জেমিসন ৫১ টিম সাউদি ১১ রানে অপরাজিত ছিলেন। ক্যারিয়ারের তৃতীয় টেস্টেই প্রথম হাফ-সেঞ্চুরি তুলে নেন জেমিসন। ওয়েস্ট ইন্ডিজের রোচ ও গাব্রিয়েল ৩টি করে উইকেট নেন।

দিনের শেষ ভাগে ২৬ ওভার ব্যাট করার সুযোগ পায় ওয়েস্ট ইন্ডিজ। ক্রেইগ ব্রার্থওয়েট ২০ ও জন ক্যাম্পবেল ২২ রানে অপরাজিত আছেন।

সংক্ষিপ্ত স্কোর (টস-ওয়েস্ট ইন্ডিজ) :

নিউজিল্যান্ড : ৫১৯/৭ ডি, ১৪৫ ওভার (উইলিয়ামসন ২৫১, লাথাম ৮৬, গাব্রিয়েল ৩/৮৯)।

ওয়েস্ট ইন্ডিজ : ৪৯/০, ২৬ ওভার (ব্রার্থওয়েট ২০, ক্যাম্পবেল ২২)। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Brazil

ব্রাজিলের শেষ ৩২-এর ম্যাচ কবে, কখন, প্রতিপক্ষ কারা

June 25, 2026
ভিনিসিয়ুস জুনিয়র

টানা তিন ম্যাচে ম্যাচসেরা ভিনিসিয়ুস জুনিয়র

June 25, 2026
vini

ভিনির গোল কেন বাতিল হয়েছিল, সত্যিই কি ফাউল ছিল

June 25, 2026

Latest News

Brazil

ব্রাজিলের শেষ ৩২-এর ম্যাচ কবে, কখন, প্রতিপক্ষ কারা

ভিনিসিয়ুস জুনিয়র

টানা তিন ম্যাচে ম্যাচসেরা ভিনিসিয়ুস জুনিয়র

vini

ভিনির গোল কেন বাতিল হয়েছিল, সত্যিই কি ফাউল ছিল

সুইজারল্যান্ড

কানাডাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন সুইজারল্যান্ড, নকআউটে দুই দলই

নেইমার

অবশেষে ৯৮২ দিন পর ব্রাজিলের জার্সিতে নেইমারের প্রত্যাবর্তন

ব্রাজিল

ভিনিসিয়ুসের জোড়া গোলে স্কটল্যান্ডকে উড়িয়ে নকআউটে ব্রাজিল

Brazil

৩ ঘণ্টা বিমানে আটকা ব্রাজিল দল, মায়ামিতে পৌঁছাতে দেরি

Worldcup Rolan

বিশ্বকাপে রোনালদোর চার রেকর্ড, ছুঁলেন নতুন উচ্চতা

ব্রাজিল-আর্জেন্টিনা

৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা!

ফিফা

টাইব্রেকারের নিয়ম বদলাতে চায় ফিফা, নতুন প্রস্তাব নিয়ে আলোচনা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa