Advertisement
জুমবাংলা ডেস্ক : বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ডাকাতির চেষ্টাকালে দুর্বৃত্তদের হামলায় দুই আনসার সদস্যসহ পাঁচ নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। আত্মরক্ষার্থে তাপবিদ্যুৎ কেন্দ্রে নিয়োজিত আনসার সদস্যরা ফাকা গুলি ছুঁড়লে ডাকাত দল পালিয়ে যায়।

বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের আবাসিক ভবনের গেটে এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে রামপাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে।

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উপ-মহা ব্যবস্থাপক আনোয়ারুল আজিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত সাড়ে ১১টার দিকে ৫০ থেকে ৬০ জনের একটি সশস্ত্র ডাকাত দল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের আবাসিক ভবনের গেট দিয়ে ডাকাতির উদ্দেশ্যে প্রবেশের চেষ্টা করে। বাধা দিলে অস্ত্রধারীরা গেটে থাকা নিরাপত্তাকর্মীদের উপর হামলা করে। নিরাপত্তাকর্মীদের ডাক-চিৎকারে আনসার সদস্যরা ছুটে গেলে তাদের ওপরও হামলা করে ডাকাত দল। এসময়ে দুর্বৃত্তদের হামলায় দুই আনসার সদস্যসহ পাঁচ নিরাপত্তাকর্মী আহত হয়। আত্মরক্ষার্থে তাপবিদ্যুৎ কেন্দ্রের আনসার সদস্যরা ফাকা গুলি ছুঁড়লে ডাকাত দল পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে রামপাল হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর হওয়ায় পরে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাস বলেন, অস্ত্রধারীদের হামলায় পাঁচজন আহত হওয়ার খবর পেয়েছি। পুলিশ হামলাকারীদের শনাক্ত ও আটকে অভিযান শুরু করেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

হাসপাতালের বিল পরিশোধ করতে নবজাতককে বিক্রি করলেন মা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.