জুমবাংলা ডেস্ক: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকায় আসছেন। সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করবেন।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

Advertisement

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, রুশ পররাষ্ট্রমন্ত্রীর সফরকালে দ্বিপাক্ষিক সম্পর্কের আরো বিকাশের সম্ভাবনাগুলো পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হবে। একই সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে মতবিনিময়ের পরিকল্পনা আছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আসিয়ান শীর্ষ সম্মেলন শেষে বৃহস্পতিবার বিকেলে জাকার্তা থেকে ঢাকায় আসবেন লাভরভ। এ দিন সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন তিনি।

পরদিন শুক্রবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন সের্গেই লাভরভ। একই দিন বিকেলে জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তিনি।

কাল দিল্লিতে হাসিনা-মোদি বৈঠক

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google