পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান রোববার (৭ জুন) সকালে তিন দিনের সফরে রাশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন।

সফরের দ্বিতীয় দিন আগামীকাল সোমবার মস্কোতে রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুর রহমানের দ্বিপাক্ষিক বৈঠক হবে।
রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সফরসঙ্গী হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তারা মস্কোতে রুশ পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও আরও বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সরকারি সফর সম্পর্কে জানিয়েছেন, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের আমন্ত্রণে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ৭ থেকে ৯ জুন রাশিয়া সফর করবেন। আগামী ৮ জুন দুই মন্ত্রী বর্তমান দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করবেন।
জাতিসংঘে তাদের পারস্পরিক সহযোগিতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে, কারণ খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন। এই শীর্ষস্থানীয় বাংলাদেশি অতিথির কর্মসূচিতে ফেডারেশন কাউন্সিল, রোসাটম স্টেট কর্পোরেশন এবং আরও কয়েকটি সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও অন্তর্ভুক্ত রয়েছে।
আরও পড়ুনঃ
এদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে ড. খলিলুর রহমানের দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা ইত্যাদি বিষয়ে আলোচনা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



