Advertisement
জুমবাংলা ডেস্ক :  রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) একটি প্রতিনিধিদল।

সোমবার (২০ মে) দুপুরে আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাবেক সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর নেতৃত্বে দলটি রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে।

সৌজন্য সাক্ষাৎকালে আইআইইউসি প্রতিনিধি দল চলতি বছরের শেষে বা আগামী বছরের শুরুতে অনুষ্ঠিতব্য বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ সমাবর্তনে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আসন্ন সমাবর্তনে উপস্থিত থাকার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় রাষ্ট্রপতি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে শিক্ষার গুনগত মান নিশ্চিত করতে হবে। তিনি উচ্চশিক্ষার মান উন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা কার্যক্রম আরও বাড়ানোর কথা বলেন। আইআইইউসির সার্বিক কার্যক্রম সম্পর্কে অবগত হওয়ার পর রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন এবং এই বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সফলতা কামনা করেন।

আইআইইউসি প্রতিনিধিদল বর্তমান বোর্ড অব ট্রাস্টিজের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও অবকাঠামোগত সার্বিক উন্নয়নসমূহের কথা রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন। তারা বলেন, বর্তমান ট্রাস্টি বোর্ডের নেতৃত্বে নির্যাতিত ৫০ ফিলিস্তিনি শিক্ষার্থীকে আবাসন সুবিধাসহ সম্পূর্ণ বিনা বেতনে পড়ানোর সুযোগ দিচ্ছে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম। বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আইআইইউসির সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আইআইইউসির মেধাবী শিক্ষার্থীরা ইউরোপ, আমেরিকা, কানাডাসহ আরব বিশ্বের বিভিন্ন দেশে স্কলারশিপ নিয়ে পড়তে যাওয়ার সুযোগ পাচ্ছে।

প্রতিনিধি দলে ছিলেন আইআইইউসির উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ, বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. কাজী দ্বীন মোহাম্মদ, বিওটি সদস্য ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. ইঞ্জিনিয়ার রশীদ আহমেদ চৌধুরী, বিওটি সদস্য ও ফিমেল একাডেমিক জোনের চেয়ারম্যান মিসেস রিজিয়া রেজা চৌধুরী, বিওটি সদস্য ও পারচেজ কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুর, আইআইইউসির উপউপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মছরুরুল মওলা, রেজিস্ট্রার আ ফ ম আখতারুজ্জামান কায়সার।

রাসায়নিক অস্ত্র কনভেনশনের ২২তম সাধারণ সভা অনুষ্ঠিত

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.