Advertisement

জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) অধীনস্থ শিল্প প্রতিষ্ঠানসমূহকে লোকসান কমিয়ে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে কার্যকর পন্থা খুঁজে বের করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজুদ মাহমুদ হুমায়ূন, এমপি। আজ মঙ্গলবার বিএসইসি আয়োজিত ২দিনব্যাপী ‘ব্যবসা উন্নয়ন সম্মেলন’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এ নির্দেশনা দেন।

২১ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্টিতব্য এ ব্যবসা উন্নয়ন সম্মেলন বিএসইসি’র শিল্প প্রতিষ্ঠানসমূহের ব্যবস্থাপনা পরিচালকরা অংশগ্রহণ করেন। বিএসইসি’র চেয়ারম্যান মো: শহীদুল হক ভূঁইয়া সভাপতিত্বে এ সম্মেলেনে অন্যান্যদের মধ্যে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফয়েজুল আমীনসহ মন্ত্রণালয় ও বিএসইসি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, আমরা রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানগুলো বন্ধ করতে চাই না। কারণ এর সঙ্গে কর্মসংস্থানের বিষয় জড়িত। কাজেই নতুন নতুন বিনিয়োগ আনতে হবে ও প্রকল্প নিতে হবে। কর্মকতা ও কর্মচারীদের দক্ষতা বাড়াতে হবে। অদক্ষ ও অপ্রয়োজনীয় জনবল বাদ দিতে হবে।

তিনি আরো বলেন, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন (বিএসইসি) ৬২টি শিল্প প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত হয়। তা কমতে কমতে বর্তমানে ৯টি প্রতিষ্ঠান টিকে আছে। বর্তমান মুক্ত বাজার অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে বিএসইসি’র নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানসমূহকে পরিচালনা করার জন্য উৎপাদিত পণ্যের আন্তর্জাতিক মান বজায় রেখে উৎপাদন বৃদ্ধি, প্রতিযোগিতামূলক বাজার বিবেচনায় পণ্যের বিক্রয় মূল্য নির্ধারণ ও বিক্রয় বৃদ্ধি, গ্রাহকের/ক্রেতার চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন নতুন পণ্য উৎপাদনের ব্যবস্থা অর্থাৎ পণ্য বহুমূখীকরণ করতে হবে। পণ্য উৎপাদনে আধুনিক যন্ত্রপাতি স্থাপন, মালমাল ক্রয় ও পণ্য বিক্রয় ব্যবস্থা যুগোপযোগী করতে হবে।

সভাপতির বক্তব্যে বিএসইসি’র চেয়ারম্যান শহিদুল হক ভূঁইয়া বলেন, শুধু ডিপিএম নির্ভর না থেকে আমাদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণের জন্য বহুমুখী উপায় গ্রহণ করতে হবে এবং প্রতিযোগিতায় নিজেদের সক্ষমতা প্রমাণ করতে হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.