
জুমবাংলা ডেস্ক : রাষ্ট্রীয় আইন বা শরিয়ত আইন কোন আইনে মামুনুল হকের বিয়ে বৈধ হয়নি।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম।
তিনি বলেন, বিয়ের সাক্ষী, কাবিননামা দেনমোহর এমন কি কোন লিখিত কিছুই মামুনুল হকের কাছে নেই। তার একাধিক বাড়িঘর ও বিপুল পরিমাণ সম্পদ রয়েছে যার কোন আয়ের উৎস তিনি দেখাতে পারেননি। প্রতিমাসে সে এক কোটি টাকা অনুদান পেত। ধারণা করা হচ্ছে সেই অনুদানের টাকা দিয়েই সে বাড়িঘর করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


