
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বৃহস্পতিবার (২৭ মে) নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) এবং নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান।
তুরস্ক সফরকালে নৌপ্রধান দেশটির প্রথম রাষ্ট্রপতি ও আধুনিক তুরস্কের জনক মোস্তফা কামাল আতাতুর্কের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন।
পরে তিনি দেশটির নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আদনান ওজবেল, প্রতিরক্ষা শিল্পের সভাপতি ইসমাইল দেমিরসহ সেনা এবং বিমানবাহিনী প্রধানের সঙ্গে দ্বি-পাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন।
পাশাপাশি তিনি দেশটির মেরিটাইম সিকিউরিটি সেন্টার, নেভাল ওয়্যার কলেজ, ইস্তাম্বুল নেভাল শিপইয়ার্ড, গোলচুক নেভাল কমান্ড ও শিপইয়ার্ডসহ গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জামাদি নির্মাতা ও জাহাজ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান, সামরিক জাদুঘর, বিভিন্ন ঘাঁটি ও স্থাপনা পরিদর্শন করবেন বলে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
তুরস্ক সফর শেষে নৌপ্রধান এম শাহীন ইকবাল আগামী ৪ জুন তার দেশে ফেরা কথা রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



