
ছবিতে পুলিশের পিপিই ব্যবহার ও লাশ বিশেষ প্যাকেটে থাকায় তা নিয়ে অনেক রকম প্রশ্ন তৈরী হয়। বিভ্রান্তিকর মন্তব্য করেন অনেকে।
এ বিষয়ে শ্যামপুর থানার ওসি মফিজুল আলম বলেন, ‘রাস্তার পাশে মৃতদেহ পড়ে থাকতে দেখে মানুষ থানায় খবর দেন। পরে আমরা গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। যেহেতু লাশটি অজ্ঞাত, তাই নিজেদের নিরাপত্তার জন্য পিপিই পরে তা অ্যাম্বুলেন্সে তোলা হয়। বিষয়টা করোনা সংশ্লিস্ট না। বর্তমান পরিস্থিতির কারণে বাড়তি সতর্কতা। বাকিটা পরীক্ষা-নিরীক্ষার ফলাফলের পর ডাক্তাররা বলবেন।’
রবিবার রাত পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় ও তার মৃত্যুর কারণ সম্পর্কে ধারণা পাওয়া যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



