
প্রথম ঘণ্টার শেষ ওভারে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দিয়েছেন তাইজুল ইসলাম। ফিফটির পর ফিরে গেছেন অজিঙ্কা রাহানে। অফ স্টাম্পের বাইরে বাঁহাতি স্পিনারের স্লোয়ার ও শর্ট বল কাট করতে চেয়েছিলেন ডানহাতি ব্যাটসম্যান। কিন্তু ঠিকমতো ব্যাটে লাগেনি। সহজ ক্যাচ উঠে যায় পয়েন্টে। বল হাতে জমাতে ভুল করেননি ইবাদত হোসেন। আউট হওয়ার আগে এই ব্যাটসম্যান করেন ৬৯ বলে ৫১ রান। এই রিপোর্ট লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৪ উইকেটে ২৩৬। বিরাট কোহলি ৮৯ রানে অপরাজিত আছেন তার সঙ্গী এবার রবীন্দ্র জাদেজা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



