Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home রায় ঘোষণার পর যা বললেন সেই এসি রবিউলের ছোট ভাই
জাতীয়

রায় ঘোষণার পর যা বললেন সেই এসি রবিউলের ছোট ভাই

By Sibbir OsmanNovember 27, 2019Updated:November 27, 20192 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : বহুল আলোচিত গুলশানে হলি আর্টিজান ক্যাফেতে জঙ্গি হামলা মামলার রায়ে সাত জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৭ নভেম্বর) ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মজিবুর রহমান এ রায় ঘোষণা করেন। এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ওই হামলায় নিহত তৎকালীন ঢাকা মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (এসি) রবিউল করিমের পরিবার।

রায় ঘোষণার পর এসি রবিউলের ছোট ভাই শামসুজ্জামান শামস বলেন, ‌‘ঐতিহাসিক এই রায় শোনার জন্য বাসায় অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন মা ও ভাবি। রায়ে আমরা সন্তুষ্ট।’

তিনি বলেন, ‘ভাই মারা যাওয়ার এক মাস পর তার একটি মেয়ে শিশুর জন্ম হয়। কিন্তু তার আগেই তার জীবন কেড়ে নিয়েছিল জঙ্গিরা। তাই তার সেই মেয়েও অপেক্ষায় রয়েছে বাবার খুনিদের বিচারের। তার বয়স সাড়ে তিন বছর।’

শামসুজ্জামান শামস আরও বলেন, ‘রায়ে দৃষ্টান্তমূলক শাস্তির ঘোষণা হওয়ায় অন্য অপরাধীরা আর এ ধরনের অপরাধ করার কোনো সাহস পাবে না।’

বুধবার দুপুর ১২টা ১৬ মিনিটে সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান এ রায় ঘোষণা করেন। এর আগে দুপুর ১২টায় মামলার রায় পড়া শুরু করেন বিচারপতি।

সকাল ১০টা ১৫ মিনিটে প্রিজনভ্যানে কারাগার থেকে আসামিদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এ সময় প্রিজনভ্যান থেকে নেমে আঙুল উঁচিয়ে হাসিমুখে আদালতের ভেতর প্রবেশ করে আট আসামি। এর মধ্যে একজনের পায়ে সমস্যা থাকায় তিনি ক্রাচে ভর করে আদালতে প্রবেশ করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাত আসামি হলেন- জাহাঙ্গীর আলম ওরফে রাজীব ওরফে রাজীব গান্ধী, রাকিবুল হাসান রিগ্যান, আসলাম হোসেন ওরফে রাশেদ ওরফে আবু জাররা ওরফে র‌্যাশ, আব্দুস সবুর খান (হাসান) ওরফে সোহেল মাহফুজ, হাদিসুর রহমান সাগর, শরিফুল ইসলাম খালেদ ও মামুনুর রশিদ রিপন। এ মামলায় অপর আসামি মিজানুর রহমান ওরফে বড় মিজান খালাস পেয়েছেন।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
জীবন

আমি জীবন দিতে রাজি, কিন্তু কোনো মায়ের ইজ্জত দিতে রাজি নই

February 6, 2026
পে-স্কেল বাস্তবায়নের দাবি

পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যমুনা ঘেরাও, টিয়ারগ্যাস নিক্ষেপ

February 6, 2026
সাধারণ ছুটি

১০ ফেব্রুয়ারি সাধারণ ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত

February 6, 2026
Latest News
জীবন

আমি জীবন দিতে রাজি, কিন্তু কোনো মায়ের ইজ্জত দিতে রাজি নই

পে-স্কেল বাস্তবায়নের দাবি

পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যমুনা ঘেরাও, টিয়ারগ্যাস নিক্ষেপ

সাধারণ ছুটি

১০ ফেব্রুয়ারি সাধারণ ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত

ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রি

ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির বিষয়ে নতুন নির্দেশনা বিটিআরসির

পুলিশ

পুলিশ সদস্যদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে কঠোর নির্দেশনা

আজহারির স্ট্যাটাস

ভোট নিয়ে আজহারির স্ট্যাটাস

ভূমিকম্পে কাঁপল রংপুর

এবার ভারতের ভূমিকম্পে কাঁপল রংপুর

সচ্ছলতা

‘দারিদ্র বিমোচন ও অর্থনৈতিক সচ্ছলতা আনাই আমাদের মূল লক্ষ্য’

ছাত্র

ট্রেনে খাবার নিতে নেমে রাবি ছাত্রের প্রাণহানি, ফেরা হলো না বাড়ি

তদন্ত

ওসমান হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহায়তা চাইবে সরকার

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.