Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় রিজভী আহমেদ-টিআইবির মধ্যে কোনো পার্থক্য নেই: হাছান মাহমুদ
জাতীয়

রিজভী আহমেদ-টিআইবির মধ্যে কোনো পার্থক্য নেই: হাছান মাহমুদ

By Saiful IslamMay 11, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক : বিএনপি নেতা রিজভী আহমেদ ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবির মধ্যে কোনো পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। মঙ্গলবার (১০ মে) বিকেলে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় মন্ত্রী বলেন, টিআইবি এখন কথায় কথায় বিবৃতি দেয়। সম্প্রতি রেলের টিকিট ও টিটিই নিয়ে মধ্যরাতে একটা ঘটনা ঘটেছিল। এটার কোনো খোঁজ খবর না নিয়েই সকাল বেলা টিআইবি বিবৃতি দিয়ে দিল।
রিজভী আহমেদ-টিআইবির মধ্যে কোনো পার্থক্য নেই: হাছান মাহমুদ

Advertisement

এখন রিজভী আহমেদ আর টিআইবির মধ্যে আমি কোনো পার্থক্য খুঁজে পাচ্ছি না। কোনো কিছু ঘটার আগেই যেমন রিজভী আহমেদ বিবৃতি লিখে রাখেন তেমনি টিআইবিও কোনো কিছু হওয়ার আগেই বিবৃতি লিখে রাখে।

কুমিল্লায় এলডিপির মহাসচিব ও কুমিল্লা-৭ আসনের সাবেক সংসদ সদস্য ড. রেদওয়ান আহমেদ যে কাণ্ডটি ঘটিয়েছেন তা অত্যন্ত ন্যাক্কারজনক উল্লেখ করে মন্ত্রী বলেন, আমাদের দলের কর্মীরা সেখানে জমায়েত হয়েছিল এবং তিনিও সেখানে গেছেন। তারপর একটি তরমুজ ছুঁড়ে মেরেছে। কিন্তু তার প্রতি উত্তরে তিনি গুলি ছুঁড়েছেন। এতে আমাদের দলের দু’জন গুলিবিদ্ধসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এটা অত্যন্ত নিন্দনীয়, দুঃখজনক ও ন্যাক্কারজনক।

মন্ত্রী বলেন, আর রেদওয়ান আহমেদের এই গুলি ছোঁড়ার পক্ষে সাফাই গেয়েছেন এবং নানা ধরনের কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন খতিয়ে দেখা দরকার, রেদওয়ান আহমেদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাকি বিএনপির আরও কোনো শীর্ষ নেতার নির্দেশে গুলি ছুঁড়েছেন কিনা। ঘটনাটি তদন্তাধীন। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর আসল রহস্য নিশ্চয় বেরিয়ে আসবে। যারাই দোষী সাব্যস্ত হবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসময় কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী শাজাহান খান, রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে রংপুর মহানগরের আওতাধীন কোতোয়ালি থানা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে যোগ দেন মন্ত্রী।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
এনআইডি সংশোধন

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ

July 7, 2026
ডিএসসিসি প্রশাসক

অ্যাপে করা যাবে বর্জ্য ব্যবস্থাপনা-সংক্রান্ত অভিযোগ : ডিএসসিসি প্রশাসক

July 7, 2026
Rain

১৭ অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত

July 7, 2026

Latest News

এনআইডি সংশোধন

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ

ডিএসসিসি প্রশাসক

অ্যাপে করা যাবে বর্জ্য ব্যবস্থাপনা-সংক্রান্ত অভিযোগ : ডিএসসিসি প্রশাসক

Rain

১৭ অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত

PM

জনগণ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে : প্রধানমন্ত্রী

PM

জননিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীকে প্রধানমন্ত্রীর আহ্বান

স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফেরত দেন : স্বাস্থ্যমন্ত্রী

আযম খান

প্রধানমন্ত্রী ১০০ টাকায় লাঞ্চ করেন, আমরাও করি : আযম খান

Current

বিল বাড়লেও কেন কমছে না লোডশেডিং, ব্যাখ্যা পিডিবির

পুলিশের শীর্ষ কর্মকর্তা

পুলিশের শীর্ষ ৩৩ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

Honey

হানিট্র্যাপে ফেলে ব্ল্যাকমেইল: চক্রের ৫ সদস্য গ্রেফতার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa