স্পোর্টস ডেস্ক: টেস্ট বিশ্বকাপ ফাইনালে হারের পর ওয়েস্ট ইন্ডিজ়কেও হালকা ভাবে নিচ্ছে না টিম ইন্ডিয়া। প্রস্ততিতে ফাঁক রাখতে চাইছেন না রোহিতেরা। ১২ জুলাই থেকে শুরু হবে প্রথম টেস্ট। তার আগে একটি অনুশীলন ম্যাচ খেললেন ভারতীয় ক্রিকেটারেরা। তার জন্য ভারতীয় দলে নেওয়া হল ওয়েস্ট ইন্ডিজ়ের তিন ক্রিকেটারকে।

Advertisement

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই টেস্টে ভারতীয় দলে রয়েছেন ১৬ জন ক্রিকেটার। টেস্ট সিরি‌জ়ের প্রস্তুতির জন্য বুধবার একটি অনুশীলন ম্যাচ খেলল ভারতীয় দল। তবে সবাই নয়। খেললেন ভারতের আট জন ক্রিকেটার। মূলত যাঁরা প্রথম বার ওয়েস্ট ইন্ডিজের মাটিতে গেছেন তাঁদের এ দিনের ম্যাচে খেলানো হয়। ওয়েস্ট ইন্ডিজ়ের উইকেটের সঙ্গে পরিচয় করানোর জন্য অনুশীলন ম্যাচের ব্যবস্থা করা হয় ভারতীয় দলের পক্ষ থেকে। প্রতিপক্ষ ছিল স্থানীয় একটি ক্লাব। এই ম্যাচের জন্য ভারতীয় দলে নেওয়া হল তিন জন স্থানীয় ক্রিকেটারকেও। দলের আট জনকে খেলানোর সিদ্ধান্ত হওয়ায় তিন স্থানীয়কে নিয়ে ১১ জনের দল করা হয়।

যশস্বী জয়সওয়াল, রুতুরাজ গায়কোয়াড়, শ্রীকর ভরত, ঈশান কিশন, মুকেশ কুমার, শার্দূল ঠাকুর, নবদীপ সাইনিদের ওয়েস্ট ইন্ডিজ়ের মাটিতে খেলার অভিজ্ঞতা নেই। মূলত তাঁদের জন্যই বুধবার বিশেষ অনুশীলন ম্যাচের ব্যবস্থা করা হয়। রোহিত শর্মা, বিরাট কোহলির মতো ক্রিকেটারেরা সাধারণ অনুশীলন করেছেন।

২০২৬ বিশ্বকাপের শিরোপা নিয়ে যে ভবিষ্যদ্বাণী করলেন মার্টিনেজ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.