Advertisement
জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ সেনাবাহিনীর আরভিঅ্যান্ডএফ কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সাভারে অবস্থিত রিমাউন্ট
ভেটেরিনারি অ্যান্ড ফার্ম (আরভিঅ্যান্ডএফ) ডিপোতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ৩এসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি।

উল্লেখ্য, সেনাবাহিনী প্রধান আরভিঅ্যান্ডএফ ডিপোতে পৌছালে তাঁকে অভ্যর্থনা জানান
জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, নবনিযুক্ত কর্নেল
কমান্ড্যান্ট জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া কমান্ডার সাভার এরিয়াসহ ঊর্ধ্বতন
সামরিক কর্মকর্তারা।

সেনাবাহিনী প্রধান বার্ষিক অধিনায়ক সম্মেলনে উপস্থিত আরভিঅ্যান্ডএফ কোরের
অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য দেন। এ সময় তিনি সেনাবাহিনীর পুষ্টি ও জাতীয় নিরাপত্তা রক্ষাসহ এ কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

বক্তব্যের শুরুতেই তিনি স্বাধীনতার মহান স্থপতি এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া সেনাবাহিনীর আধুনিকায়নে প্রধানমন্ত্রীর সার্বক্ষণিক দিক নির্দেশনা ও সকল প্রকার সহায়তার জন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন। একই সাথে তিনি স্মরণ করেন মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী আরভিঅ্যান্ডএফ কোরের বীর সেনানীসহ সকল বীর মুক্তিযোদ্ধাদের।

সেনাবাহিনী প্রধান আরভিঅ্যান্ডএফ কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় এই কোরের অবদানের কথা উল্লেখ করেন। এছাড়াও, তিনি আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে এই কোরের সকল সদস্যের প্রতি আহ্বান জানান।

ইসলামী ব্যাংকের সিলেট জোনের এজেন্ট ব্যাংকিং সম্মেলন অনুষ্ঠিত

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.