
তবে তার এই ব্যাপারে মুখ খুলেছেন মাশরাফি নিজেই। এই ব্যাপারে তিনি বলেন ,’ ফিজিও তাকে পরে আবারো দেখবে। আমাদের পরবর্তী ম্যাচ হতে এখনো এক সপ্তাহ বাকি আছে। আশা করছি, তার আগেই রিয়াদ সুস্থ হয়ে ফিরবে। এখন সমর্থকদের শুধু এইটুকুই বলতে পারি যে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব (ভারত ও পাকিস্তানের বিপক্ষে)।’
তিনি আরো বলেন ,’ ‘টুর্নামেন্ট জুড়েই মাঠের দর্শকরা দারুণ সমর্থন যুগিয়ে আসছে। সাকিবও প্রতিটি ম্যাচে দারুণ খেলছে। সে নিয়মিত রান করছে। দলের প্রয়োজনে উইকেট শিকার করছে। আজ (সোমবার) সাকিব ও মুশফিকের মধ্যকার জুটিটি খুব বেশি বড় ছিল না, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ছিল। তামিম এবং রিয়াদের ইনিংসও গুরুত্বপূর্ণ ছিল।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


