
তবে এখনও অফিসিয়ালি চুক্তি স্বাক্ষর করেনি দুই পক্ষ। আগামী গ্রীষ্মকালীন দলবদলের মৌসুমেই অফিসিয়ালি চুক্তি স্বাক্ষর করবে দুই পক্ষ।
রিয়ালের সাথে নতুন চুক্তিতে স্বাক্ষর করলে বেনজেমার বয়স ৩৪ বছর হবে। যার ফলে বড় কোনো চুক্তিতেও যেতে চাচ্ছেন না তিনি। বর্তমান রিয়াল মাদ্রিদে খেলা ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ গোলদাতাও তিনি।
প্রসঙ্গত, ২০০৯ সালে ফরাসি ক্লাব অলিম্পিক লিঁও থেকে রিয়ালে নাম লেখান এই ফরাসি স্ট্রাইকার। এখন পর্যন্ত রিয়ালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৮৮ ম্যাচে ২৩৮ গোল করেছেন তিনি। আর সেই সঙ্গে রিয়াল মাদ্রিদের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় উঠে এসেছেন ষষ্ঠ স্থানে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



