Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ফুটবল রিয়াল মাদ্রিদের কাছে হেরে যা বললেন বার্সা কোচ জাভি
খেলাধুলা ফুটবল

রিয়াল মাদ্রিদের কাছে হেরে যা বললেন বার্সা কোচ জাভি

By জুমবাংলা নিউজ ডেস্কজানুয়ারি 13, 20222 Mins Read

স্পোর্টস ডেস্ক: স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনা চলতি মৌসুমে পুনর্গঠন প্রক্রিয়ার মধ্যে রয়েছে। লিওনেল মেসির বিদায়ের পর পায়ের নিচে মাটি খুঁজে পাচ্ছে না ক্লাবটি। এরই মধ্যে ছিটকে গেছে উয়েফা চ্যাম্পিয়নস লিগ থেকে। স্প্যানিশ লা লিগায়ও নেই ভালো অবস্থানে। সবশেষ বুধবার রাতে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে হেরে বিদায় নিয়েছে কাতালান ক্লাবটি। সৌদি আরবের কিং ফাহাদ স্টেডিয়ামে হওয়া ম্যাচটিতে ৩-২ গোলে জিতেছে রিয়াল। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ছিল ২-২ গোলে ড্র।

রিয়াল মাদ্রিদের কাছে হেরে যা বললেন বার্সা কোচ জাভি
ফাইল ছবি
Advertisement

ফল নির্ধারণের জন্য অতিরিক্ত ত্রিশ মিনিটের খেলার অষ্টম মিনিটে গোল করে ফাইনালে উঠে যায় রিয়াল। তবে পুরো ম্যাচে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল বার্সাই। এমনকি রিয়ালের ১৪টি শটের বিপরীতে গোলের জন্য ২০টি শট করেছিল বার্সেলোনা।

তাই হারলেও দলের পারফরম্যান্সে সন্তুষ্ট বার্সেলোনার কোচ জাভি হার্নান্দেজ। তার মতে, বিশ্বের যেকোনো দলের বিপক্ষে লড়তে পারে বার্সেলোনা। ম্যাচ শেষে নিজের শিষ্যদের বাহবাই দিয়েছেন জাভি। তবে ম্যাচটি জিততে না পারায় হতাশাও ছিল তার কণ্ঠে।

জাভি বলেছেন, ‘আমি দুঃখিত এবং রাগানিত্ব। কারণ এই ম্যাচটি আমাদের জেতার জন্য ছিল। আমরা প্রথম ২০ মিনিট জটিলতার সঙ্গে খেলেছি। তবে এরপর গুছিয়ে নিয়েছি। দিনটি সাহসী হওয়ার ছিল। এই বার্সা দল যে কারও বিপক্ষে লড়তে পারে। যে ফল চেয়েছিলাম তা পাইনি। তবে সামনে এগুনোর একটি পদক্ষেপ ছিল এটি।’

তিনি আরও যোগ করেন, ‘এই অনুভূতিগুলো আসলে সাংঘর্ষিক। কারণ আমরা ম্যাচটি প্রায় জিতে গিয়েছিলাম। আমি দুঃখিত কারণ এটি একটি ক্লাসিকো পরাজয় এবং আমরা একটি শিরোপার সুযোগ হারালাম। তবে আমরা রিয়ালের ওপর আধিপত্য বিস্তার করে খেলেছি।’

এসময় পরাজয়ের কারণ খুঁজতে গিয়ে জাভি বলেন, ‘আমাদের অভিজ্ঞতার ঘাটতি ছিল। ধৈর্য্য এবং দায়িত্বশীলতার পরিচয় দিতে পারিনি। আমরা ভুল করেছি। রিয়ালের কাউন্টার অ্যাটাক আমরা রুখতে পারতাম। আমরা (জয়ের) খুবই কাছাকাছি ছিলাম।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Ancelotti-And-Neymar

নেইমারকে নিয়ে মহা-সুখবর দিলেন আনচেলত্তি

জুন 20, 2026
রেনশ

‘আমার বোলিং ভালো না বলেছিল’ বাংলাদেশকে খোচা রেনশর

জুন 19, 2026
হাকিমি

ধর্ষণ মামলায় বিচারমুখী পিএসজি তারকা আশরাফ হাকিমি

জুন 19, 2026
Latest News
Ancelotti-And-Neymar

নেইমারকে নিয়ে মহা-সুখবর দিলেন আনচেলত্তি

রেনশ

‘আমার বোলিং ভালো না বলেছিল’ বাংলাদেশকে খোচা রেনশর

হাকিমি

ধর্ষণ মামলায় বিচারমুখী পিএসজি তারকা আশরাফ হাকিমি

স্কটল্যান্ড

মরক্কোর বিপক্ষে ইতিহাস গড়ার সুযোগ স্কটল্যান্ডের

BD

শেষ দিকে পথ হারিয়ে বাংলাদেশের হার, সিরিজ অস্ট্রেলিয়ার

বিশ্বকাপ

ব্রাজিল বনাম হাইতি বিশ্বকাপ ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

ফুটবল

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ইতিহাসের প্রাচীনতম ফুটবল

সিরিজ

লিটন-তাসকিন ছাড়াই জিম্বাবুয়ে সিরিজ, এলপিএলে খেলবেন পাঁচ টাইগার

ম্যানুয়েল নয়্যার

বিশ্বকাপের মাঝেই অবসরের ঘোষণা দিলেন নয়্যার

ইতিহাস

কাতারকে ৬ গোলে হারিয়ে ইতিহাস কানাডার, ড্রেসিংরুমে ছুটে গেলেন প্রধানমন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa