Advertisement
স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টে ক্যারিয়ারের শততম ম্যাচে ডাবল-সেঞ্চুরি করলেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। ক্রিকেট ইতিহাসে শততম টেস্টে ডাবল সেঞ্চুরি করা তিনিই একমাত্র ব্যাটসম্যান। রুটের ২১৮ রানের সুবাদে দ্বিতীয় দিন শেষে ৮ উইকেটে ৫৫৫ রান তুলেছে সফরকারী ইংল্যান্ড। শততম টেস্টের প্রথম দিন ১৯৭ বল খেলে ১৪টি চার ও ১টি ছক্কায় ১২৮ রান করে অপরাজিত ছিলেন রুট। তার সেঞ্চুরিতে ৩ উইকেটে ২৬৩ রান পেয়েছিল ইংল্যান্ড।

আজ দ্বিতীয় দিন বেন স্টোকসকে নিয়ে চতুর্থ উইকেটে ১২৪ রান যোগ করেন রুট। স্টোকস ৮২ রান করে আউট হন। তবে ১৪৩তম ওভারের তৃতীয় বলে রবিচন্দ্রন অশ্বিনকে ছক্কা মেরে ডাবল-সেঞ্চুরিতে পৌঁছান রুট। ক্যারিয়ারের পঞ্চম ডাবল-সেঞ্চুরি তুলে নিতে খেলেন ৩৪১ বল। ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে এটা তার তৃতীয় ডাবল। ২০১০ সালের পর ভারতের মাটিতে সফরকারী কোন ব্যাটসম্যান ডাবল-সেঞ্চুরি করল। সর্বশেষ হায়দারাবাদে ২২৫ রান করেছিলেন সাবেক কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম।

ডাবল সেঞ্চুরি করে ২১৮ রানে ভারতের বাঁ-হাতি স্পিনার শাহবাজ নাদিমের বলে লেগ বিফোর হন রুট। ৫৩৬ মিনিট ক্রিজে থেকে ৩৭৭ বল খেলে ১৯টি চার ও ২টি ছক্কায় তিনি নিজের রেকর্ড গড়া ইনিংসটি সাজান। শততম টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড এখন রুটের দখলে। আগের রেকর্ডটি গড়েছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম উল হক। নিজের শততম টেস্টে ভারতের বিপক্ষে ব্যাঙ্গালুরুতে ১৮৪ রান করেছিলেন ইনজামাম।

এই ইনিংস খেলার ফলে ইংল্যান্ডের হয়ে টেস্টে তৃতীয় সর্বোচ্চ রানের মালিক হয়ে গেলেন রুট। তার সামনে আছেন স্যার অ্যালিস্টার কুক (১২,৪৭২) এবং গ্রাহাম গুচ (৮৯০০)। রুটের রান ৮,৪৬৭। রুটের পর ওলি পপ ৩৪, জশ বাটলার ৩০ ও জোফরা আর্চার ০ রানে আউট হন। ডম বেস ২৮ ও জ্যাক লিচ ৬ রানে অপরাজিত আছেন। ভারতের বুমরাহ-ইশান্ত-অশ্বিন এবং নাদিম ২টি করে উইকেট নিয়েছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.