Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home রাজনীতি রুদ্ধদ্বার বৈঠক শেষে যা বললেন মির্জা ফখরুল
রাজনীতি

রুদ্ধদ্বার বৈঠক শেষে যা বললেন মির্জা ফখরুল

By Saiful IslamDecember 21, 20193 Mins Read

রুদ্ধদ্বার বৈঠক শেষে যা বললেন মির্জা ফখরুল
ফাইল ছবি
Advertisement
জুমবাংলা ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য একটি কার্যকরী আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমাদের দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ এবং তার চিকিৎসার জন্য আমরা আইনগত যে উদ্যোগ গ্রহণ করেছিলাম, যে জামিন তার প্রাপ্য সেটা তাকে না দেয়ায় ইতিপূর্বে আমরা আমাদের অবস্থান ব্যাখ্যা করেছি, আমরা গভীর উদ্বেগ প্রকাশ করেছি এবং অবিলম্বে তাকে মুক্তি দেয়ার জন্য জোর দাবি জানানো হয়েছে। তার মুক্তির জন্য মুক্তির জন্য একটি কার্যকরী আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

মির্জা ফখরুল বলেন, আগামী ৩০ ডিসেম্বর সেই কলঙ্কজনক নির্বাচন। যা বাংলাদেশের সবচেয়ে কলঙ্কজনক দিন হিসেবে আমরা মনে করি। যা বাংলাদেশের মানুষের অধিকারকে হরণ করেছে। সেই দিনটিকে গণতন্ত্র দিন হিসেবে পালন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি বলেন, এই দিনটি যথাযোগ্য গুরুত্বের সাথে পালন করার জন্য জাতীয় ঐক্যফ্রন্ট, বিশ দলীয় জোট এবং বিএনপি তারা তাদের কর্মসূচি গ্রহন করবেন।

বিএনপি মহাসচিব বলেন, আগামী ১৯ জানুয়ারি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী। জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্যে দলের যারা দায়িত্বে রয়েছে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। এবং যথাযোগ্য মর্যাদায় দেখতে পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, আগামী বছর স্বাধীনতার অর্ধশত বার্ষিকী। এই স্বাধীনতা অর্ধশত বার্ষিকী পালন করার জন্য একটি উপকমিটি গঠন করা হয়েছে। যে উপ-কমিটির সারা বছরে অর্ধশত বার্ষিকী পালন করার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। ড.খন্দকার মোশাররফ হোসেন সাপকে এই উপ কমিটির কনভেনার করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, গয়েশ্বর চন্দ্র রায়,ডক্টর মঈন খান, নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমান। তারা চাইলে কমিটিতে অন্যান্য সদস্য যোগ করতে পারবেন বলে জানান তিনি।

আওয়ামী লীগের সম্মেলনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ একটি পুরনো ঐতিহাসিক রাজনৈতিক দল। নিঃসন্দেহে জাতি গঠনের, জাতির স্বাধীনতা সংগ্রামে, গণতন্ত্রের সংগ্রামে অতীতে অনেক গৌরবময় ইতিহাস রয়েছে। দুর্ভাগ্যজনকভাবে এদের হাতেই বারবার গণতন্ত্র নিহত হয়েছে। ১৯৭৫ সালে তার একবার বাকশাল গঠন করেছিল। আবার গত এক দশক ধরে সুপরিকল্পিতভাবে একদলীয় শাসন চাপিয়ে দেয়ার চেষ্টা করছে। তারপরও আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল।

সকল রাজনৈতিক দলকে আমরা সবসময় সহযোগিতা করি। স্বাগত জানাই। আওয়ামী লীগের যখন নতুন কমিটি গঠন করা হয়েছে আমরা এটাকে স্বাগত জানচ্ছি। আমরা আশা করব নতুন যে কার্যকারী পরিষদ গঠিত হয়েছে। এই কার্যকরী পরিষদ অতীতের সব অপকর্ম ভুলে যেয়ে জনগণের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য অতি দ্রুত একটি নির্বাচনের ব্যবস্থা করবেন। যে নির্বাচনটি নিরপেক্ষ সরকারের অধীনে হবে। যার মাধ্যমে মানুষের ভোটের অধিকারকে ফিরিয়ে দিবে।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন, দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
সাতক্ষীরা-৪ আসনের এমপি

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

July 22, 2026
জামায়াত এমপি

ভিডিওকাণ্ডে সাতক্ষীরার জামায়াত এমপিকে নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা

July 22, 2026
Amir Hamza

‘আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’

July 21, 2026

Latest News

সাতক্ষীরা-৪ আসনের এমপি

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জামায়াত এমপি

ভিডিওকাণ্ডে সাতক্ষীরার জামায়াত এমপিকে নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা

Amir Hamza

‘আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’

জামায়াতে ইসলামীর নেতা

সেই নারীকে নিয়ে মিলল চাঞ্চল্যকর তথ্য

জামায়াত নেতা গাজী নজরুল

কীভাবে ভিডিও ফাঁস হলো, জানালেন জামায়াত নেতা গাজী নজরুল

জামায়াত এমপি

জামায়াত এমপির ভিডিও ভাইরাল: প্রথমে এআই, পরে স্ত্রী দাবি

ফখরুল

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : ফখরুল

বিএনপির আয়

বিএনপির আয় বেড়েছে, ব্যয়ও বেড়ে তিনগুণ

বিএনপি

নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয় : বিএনপি

জামায়াত আমির

গণভোট না মানলে সরকারও মানা হবে না : জামায়াত আমির

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa