Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা রুদ্ধশ্বাস ম্যাচে কোহলির ব্যাটে পাকিস্তানকে হারিয়ে দিল ভারত
খেলাধুলা স্লাইডার

রুদ্ধশ্বাস ম্যাচে কোহলির ব্যাটে পাকিস্তানকে হারিয়ে দিল ভারত

By Sibbir Osmanঅক্টোবর 23, 20223 Mins Read

স্পোর্টস ডেস্ক: এমন ম্যাচ দেখতেই তো দিনের পর দিন অপেক্ষা করে থাকে ক্রিকেটপ্রেমীরা। আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে সেই ম্যাচটাই দেখা গেল। ভারত-পাকিস্তানের ম্যাচ যেমন হওয়া উচিত, তেমনই টানটান উত্তেজনা ছড়িয়ে শেষ ওভারের শেষ বলে হলো ফয়সলা। ওই বলের আগ পর্যন্তও কেউ নিশ্চিত হতে পারেনি যে- কোন দল জিততে যাচ্ছে।

কারণ ভারতের ব্যাটিংয়ের বেশিরভাগ সময় ম্যাচের নিয়ন্ত্রণে ছিল পাকিস্তান। শেষ পর্যন্ত রুদ্ধশ্বাস ম্যাচটি ৪ উইকেটে জিতে নিল রোহিত শর্মার দল।

রান তাড়ায় নেমে ভারত সতর্ক শুরু করে। দ্বিতীয় ওভারেই লোকেশ রাহুলকে (৪) বোল্ড করে দেন নাসিম শাহ। দলের রান তখন ৭। চতুর্থ ওভারে অধিনায়ক রোহিত শর্মাকে (৪) ইফতেখারের তালুবন্দি করে ভারতের বিপদ বাড়ান আরেক পেসার হারিস রউফ। এরপর আরও দুটি উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় ভারত। বিধ্বংসী মেজাজে শুরু করা সূর্যকুমার যাদবকে (১০ বলে ১৫) কিপারের গ্লাভসবন্দি করেন রউফ। এরপর অক্ষর প্যাটেল (২) রান আউট হলে ৩১ রানে ৪ উইকেট হারিয়ে কাঁপতে থাকে ভারত।

বিরাট কোহলি খেলছিলেন ধীরগতিতে। ১২তম ওভারে মোহাম্মদ নওয়াজকে ছক্কা মেরে হাত খোলেন। তার সঙ্গী হার্দিকও ছিলেন মারমুখী মুডে। দুজনের জুটি দারুন জমে ওঠে। কিন্তু রানের সঙ্গে বলের পার্থক্য বেড়েই যাছিল। শেষ তিন ওভারে দরকার হয় ৪৮ রানের। ৪৩ বলে ফিফটি পূরণ করেন কোহলি। শাহিন আফ্রিদির করা ১৮তম ওভারে ৩ চারে ১৬ রান তুলে নেন কোহলি। ১২ বলে প্রয়োজন হয় ৩১ রানের। ১৯তম ওভারের বোলার হারিস রউফ।

প্রথম দুই বলে সিঙ্গেল আর তৃতীয় বল হয় ডট। শেষ দুই বলে ছক্কা হাঁকান কোহলি। শেষ ওভারে প্রয়োজন হয় ১৬ রান। নওয়াজের করা শেষ ওভারের প্রথম বলেই ক্যাচ দিয়ে ফিরেন ৩৭ বলে ৪০ রান করা হার্দিক। তৃতীয় বলে ছক্কা মারেন কোহলি। বলটি নো বল ডাকেন আম্পায়ার। ফ্রি হিটের বলটি হয় ওয়াইড। ৩ বলে দরকার ৫ রান। চতুর্থ বলে বোল্ড হয়েও ৩ রান নিয়ে নেন কোহলি (৫৩ বলে ৮২)। ২ বলে চাই ২ রান। পঞ্চম বলে স্টাম্পড হয়ে যান দিনেশ কার্তিক (১)। শেষ বলে প্রয়োজন ২ রানের। ওই বলটি নওয়াজ ওয়াইড দেওয়ায় স্কোর লেভেল হয়। ওই বলে ভারতকে জিতিয়ে দেন রবিচন্দ্রন অশ্বিন।
ভারত

Advertisement

আজ রবিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১৫৯ রান তোলে পাকিস্তান। দ্বিতীয় ওভারের প্রথম বলেই প্রথম আঘাত হানে অর্শদীপ সিং। লেগ বিফোরের ফাঁদে পড়ে ‘গোল্ডেন ডাক’ মেরে ফিরেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ফিরতি ওভারে এসে এই তরুণ পেসার তুলে নেন আরেক ওপেনার মোহাম্মদ রিজওয়ানকে (৪)। বিপদে পড়া পাকিস্তানের হাল ধরেন শান মাসুদ আর ইফতেখার। তৃতীয় উইকেটে এই দুজন গড়েন ৫০ বলে ৭৬ রানের জুটি। ইফতেখার ৩২ বলে আর শান মাসুদ ৪০ বলে ফিফটি পূরণ করেন।

৫১ রানেই ইফতেখারকে লেগ বিফোরের ফাঁদে ফেলে জুটি ভাঙেন মোহাম্মদ শামি। এরপর শাদাব খান (৫), হায়দার আলী (২) আর মোহাম্মদ নওয়াজকে (৯) পরপর দুই ওভারে তুলে নিয়ে পাকিস্তানকে আবার বিপদে ফেলেন হার্দিক পান্ডিয়া। আসিফ আলী ৩ বলে ২ রান করে অর্শদীপের তৃতীয় শিকার হন। শেষদিকে ৮ বলে ১৬ রানের ক্যামিও খেলেন শাহিন আফ্রিদি। এতেই পাকিস্তানের স্কোর দেড়শ ছাড়ায়। ২০ ওভারে তাদের স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ১৫৯ রান। ৩২ রানে ৩ উইকেট নেন অর্শদীপ সিং। আর হার্দিক পান্ডিয়া নেন ৩০ রানে ৩ উইকেট। ১টি করে উইকেট নিয়েছেন ভুবেনশ্বর কুমার আর মোহাম্মদ শামি।

কাতার বিশ্বকাপে বিরল যে দুই রেকর্ড গড়তে যাচ্ছেন মেসি

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর তিন বাস টার্মিনাল স্থানান্তরে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুন 15, 2026
ইরান

বিশ্বকাপে গ্যালারির চাপের জবাব দিতে মরিয়া ইরান

জুন 15, 2026
আর্জেন্টিনা

বিশ্বকাপে ১৩ হাজার সমর্থককে নিষিদ্ধ করতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইল আর্জেন্টিনা

জুন 15, 2026
Latest News
প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর তিন বাস টার্মিনাল স্থানান্তরে প্রধানমন্ত্রীর নির্দেশ

ইরান

বিশ্বকাপে গ্যালারির চাপের জবাব দিতে মরিয়া ইরান

আর্জেন্টিনা

বিশ্বকাপে ১৩ হাজার সমর্থককে নিষিদ্ধ করতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইল আর্জেন্টিনা

আকুতি

সীমান্তে শূন্যরেখায় আটকে থাকা ১২ জনের আকুতি ‘আমাদের বাঁচান’

প্রবাসী আ

জুনের ১৩ দিনে প্রবাসী আয় ১৩৬ কোটি ডলার

জিপিএস

গণপরিবহনে বাধ্যতামূলক চালু হচ্ছে জিপিএস

যুবক নিহত

রাশিয়ায় ‘ড্রোন হামলায়’ জামালপুরের যুবক নিহত

পাল্টাপাল্টি স্লোগান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের পাল্টাপাল্টি মিছিল

বিশ্বকাপ

তিউনিসিয়াকে ৫-১ গোলে উড়িয়ে বিশ্বকাপ শুরু সুইডেনের

দেশে ফিরলেন

হজ শেষে দেশে ফিরলেন ৫৭ হাজার হাজি, সৌদিতে ৫২ বাংলাদেশির মৃত্যু

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa