Advertisement
জুমবাংলা ডেস্ক : ঈদযাত্রায় এবার রেলপথ মোটেই স্বস্তি দেয়নি যাত্রীদের। ঈদের আগের দিনও শিডিউল বিপর্যয়ের মাঝে চলছে ট্রেন। বঙ্গবন্ধু সেতু হয়ে চলাচলকারী ট্রেনগুলোর যাত্রীদের সবচেয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে।

আজ রবিবার রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে প্রায় প্রতিটি ট্রেনকেই নির্ধারিত সময়ের পরে স্টেশন ছেড়ে যেতে দেখা যায়। একে অবশ্য বঙ্গবন্ধু সেতুতে গত শুক্রবার ট্রেন লাইনচ্যুত হওয়ার রেশ ও বাড়তি যাত্রী পরিবহনের চাপের ফল বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। শুক্রবারের সেই দুর্ঘটনায় তেমন ক্ষয়ক্ষতি না হলেও বেশ কিছুক্ষণ বঙ্গবন্ধু সেতুতে ট্রেন চলাচল বন্ধ ছিল।

কমলাপুর স্টেশনের ম্যানেজার আমিনুল হক এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, বেশিরভাগ ট্রেনই শিডিউল মতো ছেড়েছে। দুই একটি দেরি করছে। আসলে গত শুক্রবার বেশ কিছুক্ষণ বঙ্গবন্ধু সেতুতে একটি ট্রেনের দুর্ঘটনার জন্য ঐ রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। যার প্রভাব মোটামুটি সব ট্রেনেই পড়েছে। এছাড়াও ট্রেনে অতিরিক্ত যাত্রী উঠছেন। তাদের ওঠা ও নামায় অতিরিক্ত সময় প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ট্রেনগুলোকে। তাই শিডিউলের এই সমস্যা।

আজ সকালে কমলাপুর স্টেশন থেকে পাওয়া তথ্যে দেখা যায়, ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস সকাল ৬টা ২০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি এখনো কমলাপুরেই আসেনি। প্রায় সাড়ে সাত ঘণ্টা দেরিতে ট্রেনটি খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করে ভোর ৩টা ৪৫ মিনিটে। বিলম্ব না হলে ঢাকা থেকে দুপুর ১টা ৪০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে সুন্দরবনের।

ঢাকা-রাজশাহী রুটের ধূমকেতু এক্সপ্রেসের সকাল ৬টায় কমলাপুর ছেড়ে যাওয়ার কথা থাকলেও এখনো রাজশাহী থেকেই যাত্রা করেনি ট্রেনটি। জিপিএস ট্র্যাকিং বলছে, প্রায় ১০ ঘণ্টা দেরিতে আজ রাত ১১টা ২০ মিনিটে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে ট্রেনটি। সেক্ষেত্রে সোমবার (১২ আগস্ট) ঈদের নামাজ থেকেও বাদ যেতে পারেন ট্রেনের যাত্রীরা।

ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস সকাল ৯টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও ৩ ঘণ্টা দেরিতে দুপুর ১২টায় সেটির ছেড়ে যাওয়ার নতুন সময় দেখানো হচ্ছে।

ঢাকা থেকে চিলাহাটির উদ্দেশ্যে নীলসাগর এক্সপ্রেস কখন ছেড়ে যাবে তা এখনো জানানো হয়নি।

ঢাকা থেকে পঞ্চগড়গামী সকাল ১০টার একতা এক্সপ্রেস এক ঘণ্টা দেরিতে ১১টায় কমলাপুর ছেড়ে যাবে বলে জানানো হয়েছে। সূত্র : কালেরকণ্ঠ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.