Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে চাপ দিতে জার্মানিকে আহ্বান
আন্তর্জাতিক জাতীয়

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে চাপ দিতে জার্মানিকে আহ্বান

By জুমবাংলা নিউজ ডেস্কOctober 19, 2019Updated:October 19, 20192 Mins Read

জুমবাংলা ডেস্ক: গত দুই বছরে একজন রোহিঙ্গাকেও ফিরিয়ে নেয়া হয়নি জানিয়ে মিয়ানমারকে তাদের জনগণকে ফেরত নেয়ার জন্য চাপ দিতে জার্মানির প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। খবর ইউএনবি’র।

j06ZRTEOEiVMbBun6KGxSiaYmqyIDnMM7vwExgFT

Advertisement

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন শুক্রবার জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাসের সঙ্গে বার্লিনে এক বৈঠকে এ আহ্বান জানান।

জার্মানের পররাষ্ট্রমন্ত্রীকে আবদুল মোমেন জানান, মিয়ানমার তাদের দেশের জনগণকে ফেরত নেয়ার ব্যাপারে রাজি থাকলেও এখনো পর্যন্ত কোনো রোহিঙ্গাকে ফেরত নেয়নি। দুদেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ইউএনবিকে এ কথা জানান।

ড. মোমেন জামার্নির পররাষ্ট্রমন্ত্রী মাসকে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করার আহ্বান জানান, যাতে তারা তাদের নিজেদের জনগণকে ফেরত নেয় এবং রোহিঙ্গাদের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে।

জার্মানের সাথে প্রথম দ্বিপাক্ষিক বৈঠকে তিনি গত মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রস্তাবিত চারটি বিষয়ের কথাও উল্লেখ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, রোহিঙ্গাদের ওপর চালানো নৃশংসতার জন্য জবাবদিহিতা নিশ্চিত করতেও জার্মানির সমর্থন চেয়েছেন ড. আবদুল মোমেন।

জার্মান পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার ক্ষেত্রে বাংলাদেশের উদারতার ভূয়সী প্রশংসা করেন। তিনি বাংলাদেশের অর্জিত অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের প্রশংসা করেন এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশকে জার্মানির পক্ষ থেকে সমর্থন দেয়ারও আশ্বাস দেন।

বৈঠকে জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ বর্তমানে ১১ লাখের বেশি রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছে, যাদের বেশিরভাগই ২০১৭ সালের ২৫ আগস্টের পর নিজ দেশে নৃশংসতার শিকার হয়ে বাধ্য হয়ে বাংলাদেশে পালিয়ে আসে।

ব্রেক্সিট ইস্যুতে ডা. মোমেন বলেন, বাংলাদেশ উন্নত দেশগুলোর মধ্যে এ নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা দেখতে চায় না।

তিনি বলেন, এ অনিশ্চয়তা উদীয়মান ও ক্ষুদ্র অর্থনীতিগুলোকে প্রভাবিত করবে, যারা যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সাথে সক্রিয়ভাবে জড়িত রয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa