শিক্ষা মন্ত্রণালয়

Advertisement
জুমবাংলা ডেস্ক : পবিত্র রমজান উপলক্ষে আগামী ৭ মার্চ থেকে সারা দেশের সব মাদ্রাসায় ছুটি শুরুর কথা ছিল। তবে স্কুল-কলেজের পর অবশেষে মাদ্রাসার ছুটির তালিকাও সংশোধন করেছে সরকার। এতে ১৫ দিন ছুটি কমানো হয়েছে। নতুন এ সিদ্ধান্ত অনুযায়ী ২১ মার্চ পর্যন্ত মাদ্রাসায় ক্লাস-পরীক্ষা চলবে।

মঙ্গলবার (৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপসচিব হাছিনা আক্তারের সই করা প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, দেশের ৩টি সরকারি আলিয়া মাদ্রাসা এবং বেসরকারি এবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসাগুলোর জন্য ২০২৪ সালের ছুটির তালিকা আংশিক সংশোধন করে ৭ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত ১৫ দিন শ্রেণি কার্যক্রম চালুর রাখার বিষয়ে মন্ত্রণালয়ের সম্মতি জ্ঞাপন করা হলো।

মন্ত্রণালয়ের এ প্রজ্ঞাপনের কপি যুক্ত করে অফিস আদেশ জারি করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরও। অধিদপ্তরের উপ-পরিচালক মো. জাকির হোসাইনের সই করা আদেশে বলা হয়, মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের নির্দেশনার প্রেক্ষিতে ৭ থেকে ২১ মার্চ পর্যন্ত সব মাদ্রাসায় শ্রেণি কার্যক্রম চালু রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

জানা গেছে, বছরের শুরুতে প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে পবিত্র রমজানে ৩০ দিন ছুটি রেখে বার্ষিক ছুটির তালিকা প্রকাশ করা হয়েছিল। ৮ ফেব্রুয়ারি ছুটির তালিকায় সংশোধনী এনে মাধ্যমিক বিদ্যালয় রোজায়ও ১৫ দিন খোলা রাখার সিদ্ধান্ত জানায় শিক্ষা মন্ত্রণালয়। এরপর একই পথে হাঁটে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ও। তবে প্রাথমিক বিদ্যালয় রোজার প্রথম ১০ দিন খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে কলেজগুলোও ১০-২৪ মার্চ পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত হয়।

প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ রোজায় খোলা রেখে বিজ্ঞপ্তি জারির মধ্যেই গত ১১ ফেব্রুয়ারি ছুটির বর্ষপঞ্জি প্রকাশ করে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। তাতে ৭ মার্চ থেকে পুরো রমজানে মাদ্রাসা ছুটির তথ্য জানানো হয়। এ নিয়ে তখন স্কুল-কলেজের শিক্ষকরা আপত্তি জানিয়ে আসছিলেন। অবশেষে সরকার রমজানে মাদ্রাসাও খোলা রাখার নির্দেশনা দিল।

তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার দাবি

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.