রহমত, মাগফিরাত ও নাজাতের মাস আসন্ন। চাঁদ দেখারভিত্তিতে পবিত্র রমজানের গণনা শুরু হবে ১৮ কিংবা ১৯ ফেব্রুয়ারি। এ মাসে বরাবরের মতো এ বছরও সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সময়সূচি নতুন করে নির্ধারণ করা হয়েছে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহকারী সচিব এ.বি.এম. আবু বাকার ছিদ্দিক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পবিত্র রমজান মাসে সাহরি ও ইফতারের সময় বিবেচনায় দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি হলো: রবিবার থেকে বৃহস্পতিবার( সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত), এছাড়া দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে।
শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।
আরও পড়ুনঃ
তবে ব্যাংক, বিমা, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা এবং অন্যান্য জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো জনস্বার্থ প্রিবেচনায় তাদের নিজস্ব আইন/বিধি অনুযায়ী অফিসসূচি নির্ধারণ ও অনুসরণ করবে।
এদিকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও এর আওতাধীন সব কোর্টের অফিস সময়সূচি বাংলাদেশ সুপ্রিম কোর্ট নির্ধারণ করবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


