
একটি স্থানীয় ক্যাসিনোর মালিকের আমন্ত্রণে প্যারাগুয়ে যান রোনালদিনহো। এছাড়া সেখানে গিয়ে নিজের বইয়ের প্রচার ও কিছু দাতব্য কাজও সারেন তিনি। কিন্তু বিপত্তি বাঁধে হোটেলে ফিরে। রোনালদিনহোর কাছ থেকে ব্রাজিলের জাল পাসপোর্ট পাওয়া যায়। রোনালদিনহো অবশ্য দাবি করেন জাল পাসপোর্টটি তার নয়। তার আসল পাসপোর্ট নিয়ে প্রতারক চক্র নকলটি ধরিয়ে দিয়েছে। কিন্তু জাল পাসপোর্ট ছাড়াও আরো বেশ কিছু আইন অমান্য করার কারনে আদালত তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্যারাগুয়ে ছাড়তে রোনালদিনহোর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। রোনালদিনহো পালিয়ে যেতে পারেন এই আশঙ্কায় জেলে রাখা হয়েছে তাকে।পূর্ণাঙ্গ তদন্ত শেষ হতে ছয় মাসের মতো লাগবে,তাই আপতত জেলেই থাকতে হচ্ছে রোনালদিনহোকে।
কিন্তু রোনালদিনহোর ছয় মাসের জেলবন্দী জীবন কিছুতেই মেনে নিতে পারছেন না বার্সেলোনা সুপারস্টার লিওনেল মেসি। সাবেক সতীর্থ ও বন্ধু রোনালদিনহোকে দ্রুত জেল থেকে ছাড়ানোর ব্যবস্থা করতে চার আইনজীবী নিয়োগ দিয়েছেন মেসি। চার আইনজীবীর পেছনে কমপক্ষে চার মিলিয়ন ইউরো খরচ করতে হবে। যার পুরাটাই মেসি নিজ পকেট থেকে দিবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



