স্পোর্টস ডেস্ক: সৌদি আরবের ক্লাব আল নাসর কি তাহলে ক্রিস্টিয়ানো রোনালদোই চালাচ্ছেন? যে অবস্থা তাতে রসিকতা করে কেউ কেউ এমন কথা বলতেই পারেন। আর সবশেষ যে তথ্য প্রকাশ হয়েছে তাতে এ কথাই যেন আরো বেশি পাকাপোক্ত হয়েছে।

রোনালদো

Advertisement

গত এপ্রিলে আল নাসরের কোচ পদ থেকে ছাঁটাই হন রুডি গার্সিয়া। সংবাদমাধ্যম তখন জানিয়েছিল, রোনালদোর সঙ্গে সম্পর্কের অবনতি তার ছাঁটাই হওয়ার অন্যতম কারণ। গার্সিয়ার কৌশল নাকি পর্তুগিজ কিংবদন্তির পছন্দ হচ্ছিল না।

রোনালদোর অভিযোগ ছিল- খেলোয়াড়দের সেরাটা বের করে আনতে পারছেন না গার্সিয়া। সে জন্য গার্সিয়াকে ছাটাই করে ক্লাবের বয়সভিত্তিক দলের কোচ ডিনকো জেলিচিচকে মূল দলের অন্তর্বর্তীকালীন কোচ বানিয়ে কাজ চালাচ্ছিল আল নাসর।

কিন্তু এভাবে আর কত দিন থাকা যায়? পূর্ণ মেয়াদে নতুন কোচ তো লাগবেই। ইএসপিএন সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, এই কোচ ঠিক করার পেছনেও নাকি বড় ভূমিকা আছে রোনালদোর। আর সেই কোচ হলেন রোনালদোরই স্বদেশি লুইস কাস্ত্রো।

সংবাদমাধ্যম গোল ডটকম ও ইএসপিএন জানিয়েছে, আল নাসরের প্রস্তাব গ্রহণ করেছেন ৬১ বছর বয়সী কাস্ত্রো। বোতাফোগোর দায়িত্বে থাকা কাস্ত্রো গতকালই ব্রাজিলিয়ান এই ক্লাবকে বিদায় বলে দিয়েছেন। সেটি মাগালানেসের বিপক্ষে ম্যাচ শেষে।

গোল ডটকম সবার আগে এই তথ্য জানানোর পর তা নিশ্চিত করেছে ইএসপিএন। তবে কাস্ত্রোকে কোচ বানানোর ব্যাপারে আল নাসর এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি।

অভিজ্ঞতার বিচারে কাস্ত্রোর কোচিং ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। এ পর্যন্ত ১২টি ক্লাবকে কোচিং করিয়েছেন। ২০১৯-২০ মৌসুমে শাখতার দোনেৎস্কের হয়ে জিতেছেন ইউক্রেনিয়ান প্রিমিয়ার লিগ।

কোহলি-বাবরের পর যুক্ত হলো উইলিয়ামসের নাম

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google