Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা রোনালদো ও সাদিও মানের জোড়া গোলে আল-নাসরের বড় জয়
খেলাধুলা ফুটবল

রোনালদো ও সাদিও মানের জোড়া গোলে আল-নাসরের বড় জয়

By জুমবাংলা নিউজ ডেস্কDecember 27, 20232 Mins Read

স্পোর্টস ডেস্ক : ক্রিস্টিয়ানো রোনালদো ও সাদিও মানের জোড়া গোলে সৌদি প্রো লিগে বড় ব্যবধানে জিতেছে আল-নাসর।

রোনালদো ও সাদিও মানের জোড়া গোলে আল-নাসরের বড় জয়

Advertisement

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) প্রিন্স আবদুল্লাহ আল-ফয়সাল স্টেডিয়ামে আল-ইত্তেহাদকে ৫-২ গোলে হারিয়েছে গ্লোবাল ওয়ান। এ ম্যাচে রোনালদো-মানের জোড়া গোলের পাশাপাশি তালিসকা একটি গোল করেছেন। অন্যদিকে ইত্তেহাদের হয়ে জোড়া গোল করেন আবদেরাজ্জাক হামদাল্লাহ।

প্রথমার্ধে দু’দলের লড়াই ছিল সমানে সমান। তবে ম্যাচের ১৪ মিনিটের মাথায় পিছিয়ে পড়ে আল-নাসর। বেনজেমার অ্যাসিস্ট থেকে নাসরের জাল খুঁজে নেন আবদেররাজাক হামদাল্লাহ।

এর মিনিট পাঁচেক পরেই সমতায় ফেরে লুইস কাস্ত্রোর শিষ্যরা। পেনাল্টি থেকে গোল করেন রোনালদো।

এরপর ম্যাচের ৩৮তম মিনিটে নাসরকে আরেক ধাপ এগিয়ে নেন তালিসকা। প্রথমার্ধে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় নাসর।

বিরতি থেকে ফেরার কিছুক্ষণ পরই সমতায় ফেরে ইত্তিহাদ। নিজের দ্বিতীয় গোল আদায় করে ইত্তেহাদকে সমতায় ফেরান হামদাল্লাহ।

এরপর ম্যাচের ৬৬তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ইত্তেহাদের ফ্যাবিনহো। সে সুযোগ কাজে লাগিয়ে পেনাল্টি থেকে গোল করে নিজের দ্বিতীয় গোল তুলে নেন রোনালদো।

চলতি বছরে এটি রোনালদোর ৫৩তম গোল, এর মধ্য দিয়ে বছরের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে বসলেন তিনি। অন্যদিকে ৫২টি করে গোল করেছেন হ্যারি কেন ও কিলিয়ান এমবাপ্পে।

এরপর দৃশ্যপটে সাদিও মানে। ম্যাচের ৭৫ ও ৮২তম মিনিটে দুটি গোল করেন সেনেগালিজ এই ফরোয়ার্ড।

এ জয়ে ১৮ ম্যাচে ৪৩ পয়েন্ট আল-নাসরের। সমান ম্যাচে ইত্তেহাদের পয়েন্ট ২৮। অন্যদিকে ৫০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আল-হিলাল।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
স্কালোনি

ব্রাজিলের হার নিয়ে মুখ খুললেন স্কালোনি

July 7, 2026
লিওনেল মেসি

প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন লিওনেল মেসি

July 7, 2026
মিয়া খলিফা

স্পেন ম্যাচে স্টেডিয়ামে আলো ছড়ালেন মিয়া খলিফা

July 7, 2026

Latest News

স্কালোনি

ব্রাজিলের হার নিয়ে মুখ খুললেন স্কালোনি

লিওনেল মেসি

প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন লিওনেল মেসি

মিয়া খলিফা

স্পেন ম্যাচে স্টেডিয়ামে আলো ছড়ালেন মিয়া খলিফা

২০৩০ সালের বিশ্বকাপ

২০৩০ সালের বিশ্বকাপে সরাসরি খেলবে আর্জেন্টিনাসহ যে ৬ দেশ

Argentia

আর্জেন্টিনা সহজ ম্যাচ কঠিন করে জেতে কেন?

পর্তুগালের বিদায়

পর্তুগালের বিদায়ের পর দায়িত্ব ছাড়লেন কোচ মার্তিনেজ

আর্জেন্টিনা-মিশর

আর্জেন্টিনা-মিশর ম্যাচের ভবিষ্যদ্বাণী করল অপ্টা

আর্জেন্টিনা কোচ

ব্রাজিলের বিদায় নিয়ে যা বললেন আর্জেন্টিনা কোচ

বিশ্বকাপের শেষ চার ম্যাচ

নতুন বল দিয়ে খেলা হবে বিশ্বকাপের শেষ চার ম্যাচ

salah-messi

ভিন্ন দুই লক্ষ্যের সামনে দুই মহাতারকা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa