Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা রোমাঞ্চকর লড়াইয়ে লিভারপুলকে হারিয়ে শেষ ষোলোয় ম্যানইউ
খেলাধুলা ফুটবল

রোমাঞ্চকর লড়াইয়ে লিভারপুলকে হারিয়ে শেষ ষোলোয় ম্যানইউ

By জুমবাংলা নিউজ ডেস্কJanuary 25, 20211 Min Read

রোমাঞ্চকর লড়াইয়ে লিভারপুলকে হারিয়ে শেষ ষোলোয় ম্যানইউ

Advertisement

স্পোর্টস ডেস্ক: ওল্ড ট্রাফোর্ডে রবিবার (২৪ জানুয়ারি) রাতে রোমাঞ্চকর ম্যাচে লিভারপুলকে ৩-২ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচে গোলের দেখা মিলল পাঁচ বার। এরমধ্যে একবার লিভারপুল এগিয়ে যায়, তো আরেকবার ম্যানচেস্টার ইউনাইটেড। এমন রোমাঞ্চকর ম্যাচ জিতে এফএ কাপের শেষ ষোলো নিশ্চিত করল ওলে গানার সুলশারের দলের।

লিভারপুলের হয়ে জোড়া গোল করেছেন মোহামেদ সালাহ। ম্যানইউর জয় নিশ্চিত গোলটি আসে ব্রুনো ফার্নান্দেসের ফ্রি-কিক থেকে। স্বাগতিকদের হয়ে বাকি দুই গোল করেছেন ম্যাসন গ্রিনউড এবং মার্কাস রাশফোর্ড।

দুর্দান্ত ফর্মে থাকা ইউনাইটেড প্রতিযোগিতাটির দ্বিতীয় সর্বোচ্চ ১২ বারের চ্যাম্পিয়ন। এই ম্যাচেও দলটি চ্যাম্পিয়নের মতোই খেলেছে। যদিও খেলার মাত্র ১৮তম মিনিটেই এগিয়ে গিয়েছিল লিভারপুল। রবার্তো ফিরমিনোর পাস ধরে ডি-বক্সে ঢুকে চিপ শটে এগিয়ে আসা গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠান সালাহ।

লিভারপুলের এগিয়ে যাওয়ার স্বস্তি দীর্ঘায়িত হতে দেয়নি ইউনাইটেড। ২৬তম মিনিটে পাল্টা আক্রমণে সমতায় ফেরে স্বাগতিকরা। মাঝমাঠ থেকে রাশফোর্ডের লম্বা করে বাড়ানো বল ধরে ডি-বক্সে ঢুকে গোলরক্ষক আলিসনকে পরাস্ত করে লক্ষ্যভেদ করেন গ্রিনউড।

দ্বিতীয়ার্ধের শুরুতেই রাশফোর্ডের গোলে এগিয়ে যায় ইউনাইটেড। তবে ৫৮তম মিনিটেই সমতায় ফেরান সালাহ। তবে লিভারপুলের সব আশা শেষ হয়ে যায় ৭৮তম মিনিটে। দুর্দান্ত এক ফ্রি-কিকে ইউনাইটেডের জয়সূচক গোলটি করেন ফার্নান্দেস। শেষ ষোলোয় ইউনাইটেডের প্রতিপক্ষ ওয়েস্ট হ্যাম।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
মেসিই সেরা

ট্রাম্পের চোখে মেসিই সেরা, টম ক্রুজের মুগ্ধ ভাষণ

July 20, 2026
বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার ভরাডুবির ৫ কারণ

July 20, 2026
Spain-and-Trump

স্পেনের উদযাপনে দাঁড়িয়ে থাকলেন ট্রাম্প, টেনে সরাতে পারলেন না ইনফান্তিনো

July 20, 2026

Latest News

মেসিই সেরা

ট্রাম্পের চোখে মেসিই সেরা, টম ক্রুজের মুগ্ধ ভাষণ

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার ভরাডুবির ৫ কারণ

Spain-and-Trump

স্পেনের উদযাপনে দাঁড়িয়ে থাকলেন ট্রাম্প, টেনে সরাতে পারলেন না ইনফান্তিনো

argentina

রানার্সআপ আর্জেন্টিনাকে বরণ করে নিতে সরকারি ছুটির ঘোষণা

মেসিকে সান্ত্বনা

আর্জেন্টিনার হারের পর মেসিকে সান্ত্বনা দিলেন ইয়ামাল

এমবাপে

বিশ্বকাপে ২টি গোল্ডেন বুট, ইতিহাসের পাতায় এমবাপে

ইয়ামালের আবেগঘন মুহূর্ত

জয়ের পর ছোট ভাইকে জড়িয়ে ধরে ইয়ামালের আবেগঘন মুহূর্ত

গোল্ডেন বল

মেসি আর কী করলে গোল্ডেন বল পেতেন? ফিফাকে প্রশ্ন ইব্রাহিমোভিচের

Spain

‘যা হওয়ার ছিল তাই হয়েছে, জয়টাই ছিল ন্যায্য’, স্পেন কোচ দে লা ফুয়েন্তে

স্কালোনি

সংবাদ সম্মেলনে কেঁদে দিলেন স্কালোনি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa