Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় রোহিঙ্গাদের জন্য বিশ্বব্যাপী জনমত তৈরিতে তরুণদের সম্পৃক্ততা চায় ঢাকা
জাতীয়

রোহিঙ্গাদের জন্য বিশ্বব্যাপী জনমত তৈরিতে তরুণদের সম্পৃক্ততা চায় ঢাকা

By জুমবাংলা নিউজ ডেস্কJuly 25, 2020Updated:July 25, 20203 Mins Read
রোহিঙ্গাদের জন্য বিশ্বব্যাপী জনমত তৈরিতে তরুণদের সম্পৃক্ততা চায় ঢাকা
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। ছবি সংগৃহীত
Advertisement

জুমবাংলা ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন, শান্তি ও স্থিতিশীল বিশ্ব গঠনে বিশ্বব্যাপী তরুণদের নিয়ে তৈরি জনমতের ঢেউ ও শক্তি রোহিঙ্গাদের দুর্দশার অবসান ঘটাতে সহায়তা করতে পারে।

শনিবার ভার্চুয়াল ব্রিফিংয়ে  এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদেরকে অবশ্যই শান্তিপূর্ণ ও স্থিতিশীল একটি উন্নত ও টেকসই বিশ্বের প্রচারণায় তরুণদের জড়িত করতে হবে। কেননা তারাই তা অর্জন করতে পারে।’  খবর- ইউএনবি’র।

তরুণদের নিয়ে রোহিঙ্গাদের জন্য ন্যায়বিচার ও জবাবদিহিতার জনমত তৈরি করতে ‘ঢাকা-ওআইসির ইয়ুথ ক্যাপিটাল-২০২০’ এর সুবিধা নিতে চায় বাংলাদেশ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার ‘ঢাকা-ওআইসির ইয়োথ ক্যাপিটাল-২০২০’ এর উদ্বোধন করবেন। যা ওআইসি সদস্যভূক্ত দেশসহ ও এর বাইরেও দেশের যুবকদের যুক্ত করবে।

ড. মোমেন বলেন, আগামীতে তরুণরাই বিশ্ব ও ওআইসি দেশগুলোর নেতৃত্ব দেবে।

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, ‘যুবকরা রোহিঙ্গাদের দুর্দশার বিষয়টি বুঝতে পারলে তাদের ভবিষ্যৎ আরও ভাল হবে। তরুণরা এ বিষয়গুলো বুঝতে পারলে তাদের অভিমত ও মতামত শেয়ার করে নিতে পারে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, তরুণরা সোশ্যাল মিডিয়া ও কম্পিউটার পরিচালনা করতে খুবই স্মার্ট। তারা তাদের দেশে ও দেশের বাইরেও জনমত তৈরি করে রোহিঙ্গা সংকট নিরসনে সহায়তায় এগিয়ে আসতে পারে।

‘ন্যায়বিচার ও জবাবদিহিতার বিষয়গুলো পুরো বিশ্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ,’ যোগ করেন তিনি।

ড. মোমেন বলেন, যুবকরাই দেশকে নেতৃত্ব দিতে যাচ্ছে। দেশকে নেতৃত্ব দিতে চাইলে তাদের অবশ্যই জবাবদিহিতা ও ন্যায়বিচারের বিষয়ে ভালো ধারণা থাকতে হবে।

বাংলাদেশ ১১ লাখেরও বেশি রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। বাংলাদেশের প্রস্তুতি সত্ত্বেও গত কয়েক বছর চেষ্টা করেও কাউকে মিয়ানমারে প্রত্যাবর্তন করতে পারেনি।

ওআইসির মহাসচিব ইউসুফ বিন আহমেদ আল ওথাইমিন সঞ্চালনায় যু্ব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, আইসিওয়াইএয়ের প্রেসিডেন্ট তাহা আইয়ান এ সম্মেলনের বিভিন্ন বিষয় তুলে ধরেন।

মুসলিম বিশ্বের তরুণদের দৃঢ় ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করার প্রয়াসে তরুণদের নানামুখী কৃতিত্বে উৎসাহ প্রদানের লক্ষ্যে ইসলামিক কো-অপারেশন ইয়ুথ ফোরাম (আইসিওয়াইএফ) ২০১৫ সাল থেকে প্রতিবছর ওআইসি সদস্যভুক্ত দেশসমূহকে ‘ওআইসি ইয়ুথ ক্যাপিটাল’ এর স্বীকৃতি প্রদান করে আসছে।

ঢাকা-ওআইসি ইয়ুথ ক্যাপিটাল-২০২০ এর প্রতিপাদ্য হলো ‘রিসাইলেন্স ফর প্যারিটি অ্যান্ড প্রসপারেটি’।

বছরব্যাপী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষের অনুষ্ঠানের সাথে এটি মিলে গেছে।

২০২০ সালের মুজিব বছর উদযাপন এবং বঙ্গবন্ধুর উত্তরাধিকার ও অবদান সম্পর্কে বিশ্বব্যাপী যুবকদের আলোকিত করতে বৈশ্বিক যুবকদের জন্য বঙ্গবন্ধু গ্লোবাল ইয়ুথ অ্যাওয়ার্ড চালু করতে যাচ্ছেন জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইনোভেশন, পরিবেশ, মানবতাবাদ, খেলাধূলা, সংস্কৃতি ও শিল্পকলা, উদ্যোক্তাদের অসামান্য অবদান রাখা যুবকদের এ পুরস্কার দেয়া হবে।

রেসাইলেন্ট ইয়ুথ লিডারশিপ সামিটের অংশ হিসাবে অংশগ্রহণকারীদের জন্য জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার (ইউএনএইচসিআর), আইওএম এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় ‘রোহিঙ্গা ক্যাম্প অন কক্সবাজার’ শীর্ষক একটি ভার্চুয়াল ট্যুর আয়োজন করা হবে।

ভার্চুয়াল ট্যুরটি মাধ্যমে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে বিশ্বব্যাপী অংশগ্রহণকারীদের সাথে পরিচয় করিয়ে দেবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Rain

দেশের ৪ বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে

June 23, 2026
BD

৯ বিষয়ে একমত বাংলাদেশ-মালয়েশিয়া

June 23, 2026
স্পিকার

সংসদ সদস্যদের প্রতি কড়া নির্দেশনা দিলেন স্পিকার

June 23, 2026

Latest News

Rain

দেশের ৪ বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে

BD

৯ বিষয়ে একমত বাংলাদেশ-মালয়েশিয়া

স্পিকার

সংসদ সদস্যদের প্রতি কড়া নির্দেশনা দিলেন স্পিকার

জাহাজের মালপত্র

কম দামে জাহাজের মালপত্র কিনতে পারবেন যে মার্কেট থেকে

teacher

প্রাথমিকে শিক্ষক বদলি ও নবনিয়োগদের পদায়নে চার স্তরে কমিটি

Rijve

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

DrJahed

আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল : ডা. জাহেদ

সেতুমন্ত্রী

নিষিদ্ধ মানে নিষিদ্ধই, এ নিয়ে কথা না বলাই শ্রেয় : সেতুমন্ত্রী

বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি

আগামী ৫ দিন সারাদেশে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আভাস

২৫ কোটি গাছ রোপণ

২৫ কোটি গাছ রোপণ : বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa