Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক রোহিঙ্গাদের প্রতি নৃশংসতার বিচার নিশ্চিতে নেদারল্যান্ড প্রতিজ্ঞাবদ্ধ
আন্তর্জাতিক জাতীয় স্লাইডার

রোহিঙ্গাদের প্রতি নৃশংসতার বিচার নিশ্চিতে নেদারল্যান্ড প্রতিজ্ঞাবদ্ধ

By জুমবাংলা নিউজ ডেস্কOctober 19, 20202 Mins Read

রোহিঙ্গাদের প্রতি নৃশংসতার বিচার নিশ্চিতে নেদারল্যান্ড প্রতিজ্ঞাবদ্ধ

Advertisement

জুমবাংলা ডেস্ক: আন্তর্জাতিক আদালতের মাধ্যমে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি মিয়ানমার সরকারের নৃশংসতার বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করতে নেদারল্যান্ডের সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী স্টেফ ব্লক। খবর ইউএনবি’র।

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনকে লেখা এক চিঠিতে এ প্রতিজ্ঞার কথা জানিয়েছেন তিনি।

রবিবার নেদারল্যান্ডের রাষ্ট্রদূত হ্যারি ভারওয়েজ ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ড. মোমেনের সাথে সাক্ষাত করার সময় ডাচ পররাষ্ট্রমন্ত্রীর এ চিঠি হস্তান্তর করেন।

২০২০ সালের ২ সেপ্টেম্বর নেদারল্যান্ড এবং কানাডার দেয়া যৌথ বিবৃতিতে আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের বিপক্ষে দায়ের করা গাম্বিয়ার মামলার সমর্থনে সার্বিক সহযোগিতার অঙ্গীকার করা হয়েছিল। ওইসময় নেদারল্যান্ড এবং কানাডা এ আদালতে একটি পৃথক যৌথ আবেদন পেশ করবে বলে জানানো হয়, উল্লেখ করেন নেদারল্যান্ডের রাষ্ট্রদূত।

মিয়ানমারে গণহত্যা বিচার ও তা প্রতিরোধে গত বছর মিয়ানমারের বিপক্ষে ১৯৪৮ সালের কনভেনশন লঙ্ঘনের অভিযোগ আনে গাম্বিয়া।

বাংলাদেশে অস্থায়ীভাবে আশ্রয় পাওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য নেদারল্যান্ডের মানবিক সহায়তা অব্যাহত থাকবে উল্লেখ করে রোহিঙ্গা সঙ্কটের টেকসই সমাধানের লক্ষ্যে নেদারল্যান্ড সরকারের অঙ্গীকারের বিষয়টিও তুলে ধরেন রাষ্ট্রদূত।

এ সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে ন্যায়বিচার এবং জবাবদিহিতার ওপর গুরুত্বারোপ করেন হ্যারি ভারওয়েজ।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিষয়টি বাংলাদেশ সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।

ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সাথে সমন্বয় করে রাখাইন রাজ্যে সহায়ক পরিবেশ সৃষ্টিতে এবং রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন নিশ্চিত করতে নেদারল্যান্ডকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান মন্ত্রী।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

July 22, 2026
e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

July 22, 2026
এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

July 22, 2026

Latest News

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa