Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক রোহিঙ্গা বিষয়ে আন্তর্জাতিক গোষ্ঠীর নীতি ব্যর্থ : জাতিসংঘের বিশেষ দূত
আন্তর্জাতিক জাতীয়

রোহিঙ্গা বিষয়ে আন্তর্জাতিক গোষ্ঠীর নীতি ব্যর্থ : জাতিসংঘের বিশেষ দূত

By জুমবাংলা নিউজ ডেস্কডিসেম্বর 11, 20202 Mins Read
রোহিঙ্গা
ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক: মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রোজ বৃহস্পতিবার বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই স্বীকার করতে হবে যে তিন বছর পরে রোহিঙ্গা শরণার্থীদের বিষয়ে তাদের নীতি ব্যর্থ হয়েছে। খবর ইউএনবি’র।

অ্যান্ড্রোজ বলেন, ‘এটি ব্যর্থ হয়েছে কারণ রোহিঙ্গাদের তাদের নিজ ভূমি রাখাইন রাজ্যে নিরাপদ, টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি তৈরির অর্থবহ পদক্ষেপ নিতে মিয়ানমার অনিচ্ছুক রয়ে গেছে।’

‘এবং বাংলাদেশকে তাদের মানবিক মিশন চালিয়ে যেতে পর্যাপ্ত পরিমাণে উপকরণ দিতে না পারায় এটি ব্যর্থ হয়েছে,’ বলেন তিনি।

তিন বছরের অধিক সময় পরেও মিয়ানমারে রোহিঙ্গাদের নিজ ঘরে ফেরার জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরি করতে না পারার এ ব্যর্থতা রোহিঙ্গা এবং বাংলাদেশ সরকার উভয়ের জন্য অস্থির পরিস্থিতি তৈরি করেছে বলে জাতিসংঘের এ মানবাধিকার বিশেষজ্ঞ মন্তব্য করেন।

তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই সহায়তা, পদক্ষেপ এবং জবাবদিহি দিতে হবে।

রোহিঙ্গা শরণার্থী এবং তাদের ঘরে ফেরার মৌলিক অধিকারকে সমর্থন করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি ছিল সম্মিলিত প্রচেষ্টাতে জড়িত হওয়া, বলেন তিনি।

তার মতে, এসব কাজ করা যেত- রোহিঙ্গাদের নিরাপদ আশ্রয় দেয়ার বিরাট বোঝা বহনে বাংলাদেশকে বৃহত্তর আর্থিক সহায়তা প্রদান করে; রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ, টেকসই ও মর্যাদার সাথে ফিরে ঘুরে দাঁড়ানোর জন্য প্রয়োজনীয় পরিস্থিতি তৈরি করতে মিয়ানমার সরকারের কাছে দাবি জানিয়ে; নিরাপদ, টেকসই ও মর্যাদার সাথে প্রত্যাবাসন অর্জনের জন্য কারিগরি সহায়তা দিয়ে এবং প্রত্যাবাসনের জন্য মিয়ানমার সরকার অবশ্যই মানতে বাধ্য হয় তেমন স্পষ্ট, বাধ্যতামূলক ও সময়ে আবদ্ধ শর্ত আরোপ করে।

‘আমরা মানবিক সহায়তার জন্য বাংলাদেশকে শুধু ধন্যবাদ এবং রোহিঙ্গাদের ফেরার অধিকার বিষয়ে শুধু মুখের কথা আর অবশ্যই বলতে পারি না,’ বলেন তিনি।

ঝুঁকিতে থাকা রোহিঙ্গাদের নিরাপদে বসবাসের জন্য ভাসানচর উপযোগী কি না তা জাতিসংঘের স্বাধীনভাবে মূল্যায়ন করা ছাড়াই সেখানে ১ হাজার ৬৪২ শরণার্থীকে স্থানান্তর করার ঘটনায় উদ্বেগও প্রকাশ করেন বিশেষ দূত টম অ্যান্ড্রোজ।

তিনি ভাসানচর নিয়ে জাতিসংঘ প্রস্তাবিত মূল্যায়নের ফল আসার পর এবং রোহিঙ্গারা সেখানে নিজেদের ইচ্ছায় যে যেতে আগ্রাহী তা আন্তর্জাতিকভাবে স্বাধীন পদ্ধতিতে নিশ্চিত হওয়ার পর উদ্বাস্তুদের সেখানে স্থানান্তরের সিদ্ধান্ত নিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

এসব নিশ্চিতকরণ ও মূল্যায়ন সবার ভালোর জন্যই করা উচিত বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, রোহিঙ্গাদের তাদের প্রয়োজনের সময়ে নিরাপদ আশ্রয় দিতে বাংলাদেশ সরকার অসাধারণভাবে উদারতা এবং মমতার পরিচয় দিয়েছে।

‘কিন্তু ভুল করলে চলবে না যে রোহিঙ্গা সংকট উদ্ভূত হয়েছে মিয়ানমার থেকে এবং সমাধান করা যাবে শুধুমাত্র মিয়ানমারে,’ বলেন বিশেষ দূত টম অ্যান্ড্রোজ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
কর্মসূচি

মা ও শিশু সহায়তা কর্মসূচির বরাদ্দ ১,৯৪৪ কোটি টাকায় উন্নীত

জুন 12, 2026
টাকা

কালো টাকা সাদা করার সুযোগ নিয়ে সিপিডির তীব্র সমালোচনা

জুন 12, 2026
ঝড়

সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ঝোড়ো বৃষ্টির আভাস

জুন 12, 2026
Latest News
কর্মসূচি

মা ও শিশু সহায়তা কর্মসূচির বরাদ্দ ১,৯৪৪ কোটি টাকায় উন্নীত

টাকা

কালো টাকা সাদা করার সুযোগ নিয়ে সিপিডির তীব্র সমালোচনা

ঝড়

সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ঝোড়ো বৃষ্টির আভাস

থাই রাজকন্যা

তিন বছর কোমায় থাকার পর মারা গেলেন থাই রাজকন্যা

সম্মেলন

বিকালে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রী

রাজকুমারী

তিন বছরের বেশি কোমায় থাকার পর মারা গেলেন থাইল্যান্ডের রাজকুমারী

১৫ জন নিহত

পাকিস্তানের কাশ্মীরে আওয়ামী অ্যাকশন কমিটির বিক্ষোভ-সংঘর্ষ, নিহত ১৫

জানাজা

খামেনির জানাজার সময়সূচি ঘোষণা করল ইরান

ঝড়ের শঙ্কা

দুপুরের মধ্যে ১০ জেলায় ঝড়ের শঙ্কা

তৃতীয় ভাষা

বাংলা-ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক হচ্ছে তৃতীয় ভাষা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa