Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক রোহিঙ্গা সংকট সমাধানে চীন সামান্যই অবদান রাখছে : যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক জাতীয়

রোহিঙ্গা সংকট সমাধানে চীন সামান্যই অবদান রাখছে : যুক্তরাষ্ট্র

By জুমবাংলা নিউজ ডেস্কঅক্টোবর 21, 2020Updated:অক্টোবর 21, 20203 Mins Read

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র বলেছে, চীনের ঘনিষ্ঠ মিত্র মিয়ানমারের সামরিক দমন অভিযানের ফলে বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী রোহিঙ্গাদের সংকট নিরসনে চীনের কাছে ‘যা আশা করা হয়েছিল’ সেই তুলনায় দেশটির ভূমিকা ‘খুবই নগন্য’।

যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ই বিগান মঙ্গলবার বলেন, ‘এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে চীন রোহিঙ্গা ইস্যু সমাধানে খুবই সামান্য অবদান রেখেছে। পিপলস রিপাবলিক অব চায়না রোহিঙ্গাদের এই বিপর্যয়ে সৃষ্ট সংকট সমাধানে আরো বড় ধরনের ভূমিকা রাখা উচিৎ ছিল। তারা এ সংকট নিরসনে আরো বেশি কিছু করবে বলে আশা করা হয়েছিল।’

মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী ভারত ও বাংলাদেশে সপ্তাহব্যাপী তার সফর শেষে টেলিফোনে এক ব্রিফিংকালে এ কথা বলেন। শুক্রবার সফরটি শেষ হয়।

বিগান বলেন, যুক্তরাষ্ট্র রোহিঙ্গা সংকট নিরসনে মিয়ানমারকে বার্তা দিতে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের অন্যান্য দেশ বিশেষত চীনের পক্ষ থেকে একই ধরনের উদারতা ও স্পষ্টতা আশা করে।

সংকটটি নিরসনের একটি উপায় বের করতে এ অঞ্চলের সকল দেশকে এগিয়ে আসার পরামর্শ দিয়ে তিনি বলেন, এই সংকট নিরসনে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারের সাথে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।

যুক্তরাষ্ট্র মনে করে যে দীর্ঘদিন ধরে কোন দেশে শরণার্থী থাকা কোন সমাধান নয় উল্লেখ করে মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা এই শরণার্থী জনগোষ্ঠীর মানবিক প্রয়োজন মেটাতে সমান গুরুত্ব সহকারে কাজ করে যাচ্ছি। কিন্তু আমাদের একটি টেকসই সমাধানের উপায় বের করতে হবে।’

তিনি আরো বলেন, জরুরি ভিত্তিতে রোহিঙ্গা সমস্যার একটি দীর্ঘ-মেয়াদী সমাধান নিশ্চিত করার জন্য যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী দেশটির যে অংশীদার আছে তাদের সাথে কাজ করবে। এছাড়াও বৃহস্পতিবার অনুষ্ঠেয় দাতা সম্মেলনে এই বিপুল সংখ্যক বাস্তুচ্যূত জনগোষ্ঠিরকে পূর্ণ সমর্থন ও সহায়তা দিতে পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণ করছে।

ঢাকা সফরকালে বিগান রোহিঙ্গা সংকট সমাধানের একটি উপায় বের করতে যুক্তরাষ্ট্র কিভাবে সহযোগিতা করতে পারে তা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সাথে আলোচনা করেন।

বিগান বলেন, বাংলাদেশী জনগণের উদারতা এবং বাংলাদেশী সরকার এই বাস্তুচ্যূত রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছি।

বাংলাদেশে কক্সবাজার জেলায় ১১ লাখ বাস্তুচ্যূত রোহিঙ্গাকে আশ্রয় দিচ্ছে। এদের অধিকাংশই তাদের নিজ ভূমিতে মিয়ানমার সেনাবাহিনীর দমন অভিযানের পর প্রাণ বাঁচাতে ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে এদেশে আশ্রয় নিয়ে আছে।

গত সপ্তাহে ঢাকা সফরকালে বিগান বলেছিলেন, এ অঞ্চলের শক্তিধর দেশগুলোর মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গারা যেন পূর্ণ সম্মান ও নিরাপত্তার সাথে শিগগিরই যেন নিজ ভূমিতে ফিরে যেতে পারে, সেই পরিবেশ তৈরির জন্য মিয়ানমার সরকারের প্রতি ‘জোরালোভাবে’ আহ্বান জানানো উচিৎ।

তিনি বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সাথে রোহিঙ্গা সংকটের ব্যাপারে এক যৌথ ব্রিফিংকালে আরো বলেন, ‘রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক ও বৈশ্বিক ভূমিকা জরুরি। সকল দেশকে এই সংকট সমাধানে একসাথে কাজ করা উচিৎ। সকলকে একসঙ্গে জোরালোভাবে এই সংকট নিরসনে আওয়াজ তোলা উচিৎ। কারণ, অবশ্যই এটা একা বাংলাদেশে দায়িত্ব নয়।’

রেহিঙ্গা ইস্যুকে একটি বৈশ্বিক সমস্যা উল্লেখ করে তিনি বলেন, ‘এই অঞ্চলের প্রতিটি শক্তিধর দেশকে একই সুরে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানানো এবং এই সংকট সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিৎ।’

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন প্রসঙ্গে বিগান বলেন, ওয়াশিংটনের সাথে নয়াদিল্লী ও ঢাকার সম্পর্কের ভবিষ্যত অত্যন্ত উজ্জ্বল। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
প্রস্তাব

অভিবাসন নিয়ন্ত্রণ প্রস্তাব নাকচ করল সুইস ভোটাররা

জুন 19, 2026
বিজেপি

ছত্তিশগড়ে বিজেপি নেতাসহ তিনজনকে গাড়িতে পুড়িয়ে হত্যা

জুন 18, 2026
প্রত্যাহার

এক লাখ ইয়াবা আত্মসাতের অভিযোগে কোতোয়ালি থানার ওসি প্রত্যাহার

জুন 18, 2026
Latest News
প্রস্তাব

অভিবাসন নিয়ন্ত্রণ প্রস্তাব নাকচ করল সুইস ভোটাররা

বিজেপি

ছত্তিশগড়ে বিজেপি নেতাসহ তিনজনকে গাড়িতে পুড়িয়ে হত্যা

প্রত্যাহার

এক লাখ ইয়াবা আত্মসাতের অভিযোগে কোতোয়ালি থানার ওসি প্রত্যাহার

সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের

সুন্দরবন

‘অসাধু চক্র চায় না সুন্দরবনে কোস্টগার্ড সক্রিয় থাকুক’

সমঝোতা

যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতার পর জেনেভা চুক্তি সই অনুষ্ঠান বাতিল

কেরামত

জামিন পেয়েও মুক্তি মিলল না সাবেক এমপি কাজী কেরামত আলীর

ইরান তহবিল

৩০০ বিলিয়ন ডলারের ইরান তহবিলের নেপথ্য তথ্য ফাঁস!

ivf-couple

নিজেদের সঙ্গে মেলে না সন্তানের চেহারা, আদালতে দম্পত্তি

Rain

রাতের মধ্যে যেসব জেলায় ঝড়, বজ্রবৃষ্টির শঙ্কা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa