Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধান চায় আসেম
আন্তর্জাতিক জাতীয় স্লাইডার

রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধান চায় আসেম

By জুমবাংলা নিউজ ডেস্কডিসেম্বর 17, 20192 Mins Read
ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক: রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানে ও তাদের রাখাইনে নিরাপদে, মর্যাদাপূর্ণ, ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের অনুকূল পরিস্থিতি সৃষ্টির আহ্বান জানিয়েছেন এশিয়া-ইউরোপ মিটিংয়ের (আসেম) সদস্য রাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রীরা। খবর ইউএনবি’র।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র মতে, তারা এ বিষয়ে জবাবদিহিতা নিশ্চিত করার ব্যাপারেও জোর দিয়েছেন।

স্পেনের মাদ্রিদে সোমবার অনুষ্ঠিত আসেমের ১৪তম পররাষ্ট্র মন্ত্রীদের সভায় বাংলাদেশ দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম।

রোহিঙ্গাদের তাদের নিজ দেশ মিয়ানমারে স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসইভাবে ফিরিয়ে দেয়ার বিষয়টি নিশ্চিতের জন্য বিশ্বব্যাপী সম্মিলিত পদক্ষেপের প্রয়োজনীয়তার ওপর জোর দেয় বাংলাদেশ।

সেই সাথে জরুরি ভিত্তিতে জলবায়ু পরিবর্তনের বিষয়টির ওপর আন্তর্জাতিক সম্প্রদায়কে কাজ করার আহ্বান জানিয়েছে ঢাকা।

সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম রাষ্ট্রীয় নির্যাতনের পরে নিজ দেশ থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের নেয়া মানবিক অবস্থানের বিষয়টি তুলে ধরেন।

প্রতিমন্ত্রী বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর সংঘটিত নির্যাতনের জবাবদিহিতা ও ন্যায়বিচার নিশ্চিতে এবং রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের জন্য সে দেশে অনুকূল পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারের ওপর চাপ দেয়া দরকার।

এশিয়া ও ইউরোপের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে প্রতিমন্ত্রী লিঙ্গ-সমতা নিশ্চিতকরণে বাংলাদেশের সাফল্যের কথাও তুলে ধরেন।

আসেম এফএমএম ১৪-এর পাশাপাশি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী আয়ারল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী, অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী, পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী, ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী, রাশিয়ান ফেডারেশনের পররাষ্ট্র উপ-মন্ত্রী, স্পেনের পররাষ্ট্র উপমন্ত্রী এবং চেক প্রজাতন্ত্রের পররাষ্ট্র উপমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন।

দ্বিপক্ষীয় বৈঠকগুলোতে প্রতিমন্ত্রী শাহরিয়ার তাদের সাথে অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ বিদেশি বিনিয়োগ আকৃষ্টে এবং আন্তর্জাতিক বাণিজ্য বাড়াতে সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপগুলো বিস্তারিত তুলে ধরেন এবং আসেম সদস্য রাষ্ট্রসমূহের পররাষ্ট্রমন্ত্রীদের বাংলাদেশে বিনিয়োগের আমন্ত্রণ জানান।

প্রসঙ্গত, ২০২০ সালের মাঝামাঝি সময়ে আসেম সদস্য রাষ্ট্রের অর্থ মন্ত্রীদের সভা ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

জুন 19, 2026
সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

জুন 19, 2026
শোক

কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ

জুন 19, 2026
Latest News
ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

শোক

কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ

শীর্ষ

‘শিক্ষাক্ষেত্রে যথাযথ গুরুত্ব দেওয়া হলে বাংলাদেশ বিশ্বে শীর্ষ অবস্থানে পৌঁছাতে পারে’

র‌্যাব

কেরানীগঞ্জে ভুয়া র‌্যাব পরিচয়ে ডাকাত দলের ৫ জন আটক

হয়রানি

পদ দেওয়ার আশ্বাসে মদের বারে ডেকে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতাদের বিরুদ্ধে

যুদ্ধবিরতি

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, তাৎক্ষণিকভাবে কার্যকর

police

পুলিশের ইউনিফর্মে পরিবর্তন : শার্ট হবে গাঢ় নীল, প্যান্ট খাকি

পরিদর্শন

জাপানের ব্যবসায়ীদের নওগাঁর আমবাগান পরিদর্শন, রপ্তানিতে আগ্রহ প্রকাশ

Logo

সরকারি চাকরিজীবীদের একাধিক সুবিধা বাড়ল

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa