Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা রোহিতকে অধিনায়কত্ব না দিলে ভারতেরই ক্ষতি হবে : গম্ভীর
ক্রিকেট (Cricket) খেলাধুলা

রোহিতকে অধিনায়কত্ব না দিলে ভারতেরই ক্ষতি হবে : গম্ভীর

By জুমবাংলা নিউজ ডেস্কNovember 12, 20202 Mins Read

রোহিতকে অধিনায়কত্ব না দিলে ভারতেরই ক্ষতি হবে : গম্ভীর

স্পোর্টস ডেস্ক : নিজেদের সবশেষ পাঁচ ম্যাচ হেরে চতুর্থ দল হয়ে এবারের আইপিএল থেকে বিদায় নিয়েছিল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। অন্যদিকে একের পর এক ম্যাচ জিতে নিজেদের পঞ্চম শিরোপা বাগিয়ে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস। তাদের শিরোপা জয়ের আনন্দ শেষ হওয়ার আগেই এখন চলছে ভারতের জাতীয় দলের অধিনায়কত্বের আলোচনা।

টানা ৮ মৌসুম আইপিএলে অধিনায়কত্ব করেও ব্যাঙ্গালুরুকে শিরোপা জেতাতে পারেননি কোহলি। অন্যদিকে কোহলির সমান ৮ মৌসুমেই নেতৃত্ব দিয়ে মুম্বাইয়ের হয়ে পাঁচটি শিরোপা জিতেছেন রোহিত শর্মা। যা আইপিএলে ইতিহাসে সর্বোচ্চ। ফলে জোরালো দাবি উঠেছে কোহলিকে সরিয়ে রোহিতকে অধিনায়কত্ব দেয়ার।

এ দাবির পক্ষে শুরু থেকেই সরব ভারতের সাবেক অধিনায়ক গৌতম গম্ভীর। যিনি কলকাতা নাইট রাইডার্সকে জিতিয়েছেন দুইটি শিরোপা। গম্ভীরের মতে, রোহিতের অধিনায়কত্ব না দেয়া হলে সেটা ভারতের জন্যই বড় ক্ষতি হবে। আর দায়িত্ব না পেলেও রোহিতের কিছুই হবে না।

Advertisement

গম্ভীর বলেন, ‘রোহিত শর্মাকে যদি ভারতের অধিনায়ক না করা হয়, সেটা হবে ভারতেরই ক্ষতি, রোহিতের নয়। হ্যাঁ, এটা সত্যি যে একজন অধিনায়ক ততটাই ভালো যতটা তার দল। কিন্তু একজন অধিনায়ককে মূল্যায়ন করার মানদণ্ড কী যে সে ভালো নাকি খারাপ? এসব ক্ষেত্রে সবার জন্য মানদণ্ড সমান হওয়া উচিত। রোহিত তার দলকে পাঁচটি আইপিএল জিতিয়েছে।’

এর আগে এবারের আইপিএল চলাকালীন সময়ে বেশ কয়েকবার কোহলির অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন গম্ভীর। আইপিএলের ১৩ আসর খেলেও শিরোপা জিততে পারেননি কোহলি। এর মধ্যে সবশেষ ৮ আসরে আবার রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়কও তিনি। কিন্তু পাননি সাফল্যের দেখা।

এত লম্বা সময় ধরে দায়িত্ব পালন করেও সফল না হওয়ায়, ব্যাঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজিকে অধিনায়ক বদলের পরামর্শও দিয়েছিলেন গম্ভীর। ঠিক একই যুক্তি দিয়ে এবার তিনি রোহিতকে অন্তত ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে দেখতে চাইছেন আইপিএলে দুইবারের শিরোপাজয়ী অধিনায়ক গম্ভীর।

তার ভাষ্য, ‘আমরা সবসময় বলি যে এমএস ধোনি সবচেয়ে সফল অধিনায়ক। কেন? কারণ সে দুইটি বিশ্বকাপ জিতেছে এবং তিনটি আইপিএল জিতেছে। রোহিত জিতেছে পাঁচটি আইপিএল, সে টুর্নামেন্টের ইতিহাসের সফলতম অধিনায়ক। এটা খুবই লজ্জার একটা বিষয় হবে, যদি তাকে ভারতের সাদা বলের অথবা অন্তত টি-টোয়েন্টির অধিনায়কত্ব না দেয়া হয়। এটা ভারতের জন্যই বড় ক্ষতির হবে।’

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa