
বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হওয়া এই ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। এই ম্যাচে মাঠে নেমেই দারুণ এক রেকর্ড গড়েছেন রোহিত শর্মা।
পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদিকে টপকে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ফরম্যাটে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেন রোহিত। ১১১ ম্যাচ খেলে এ তালিকায় শীর্ষে আছেন পাকিস্তানের আরেক অলরাউন্ডার শোয়েব মালিক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



