Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home র‍্যাঙ্কিংয়ে সেরা কলেজের নাম প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়
শিক্ষা

র‍্যাঙ্কিংয়ে সেরা কলেজের নাম প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

By Saiful IslamSeptember 6, 20222 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৮৮১টি কলেজের পারফরমেন্সের ভিত্তিতে কলেজ র‍্যাঙ্কিংয়ের ফলাফল ঘোষণা করা হয়েছে। র‍্যাঙ্কিং-২০১৮ সালের নির্বাচিত ৭৬টি কলেজের ফলাফলে জাতীয় পর্যায়ে আটটি সেরা কলেজের মধ্যে রাজশাহী কলেজ (৭০.৫৪ পয়েন্ট) শীর্ষে রয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে ফলাফল ঘোষণা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান।

জাতীয় পর্যায়ে নির্বাচিত সেরা পাঁচটি কলেজ হলো-

রাজশাহী কলেজ, সরকারি অ্যাডওয়ার্ড কলেজ, সরকারি আজিজুল হক কলেজ, আনন্দমোহন কলেজ ও কারমাইকেল কলেজ। সেরা মহিলা কলেজ- লালমাটিয়া মহিলা কলেজ, সেরা সরকারি কলেজ রাজশাহী কলেজ ও সেরা বেসরকারি কলেজ ঢাকা কমার্স কলেজ।

এদিকে ঢাকা অঞ্চলে ১০টি, রাজশাহী অঞ্চলে ১০টি, চট্টগ্রাম অঞ্চলে ১০টি, খুলনা অঞ্চলে ১০টি, সিলেট অঞ্চলে ৬টি, বরিশাল অঞ্চলে ৪টি, রংপুর অঞ্চলে ১০টি ও ময়মনসিংহ অঞ্চলের ৮টিসহ ৭৬টি কলেজকে চূড়ান্তভাবে সেরা নির্বাচিত করা হয়েছে।

উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান বলেন, ৮৮১টি কলেজ থেকে ২৯১টি কলেজ র‍্যাঙ্কিংয়ের জন্য আবেদন করে। পরে র‍্যাঙ্কিংয়ের ৩১টি (কেপিআই) ক্রাইটেরিয়ার ওপর ভিত্তিতে যাচাই-বাছাই করে অভিজ্ঞ শিক্ষক-কর্মকর্তারা চূড়ান্ত তালিকা তৈরি করেছেন।

তিনি আরও বলেন, কার্য সম্পাদন সূচক, যেমন- একাডেমিক কার্যক্রম, কলেজ ব্যবস্থাপনা, অবকাঠামো, পঠন-পাঠনে শিক্ষার্থী উপস্থিতি প্রভৃতি বিষয়ের পরিপ্রেক্ষিতে র‌্যাঙ্কিংয়ের জন্য মানদণ্ড নির্বাচন করা হয়। তবে ২০১৫ সাল থেকে কলেজ র‌্যাঙ্কিং কার্যক্রম শুরু হয়। নির্বাচিত এসব কলেজগুলোকে প্রনোদনা দেওয়া হবে।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপউপাচার্য অধ্যাপক নিজাম উদ্দিন আহমেদ, ট্রেজারার প্রফেসর আবদুস সালাম হাওলাদার, ডিন অধ্যাপক ড. নাসির উদ্দিন, ডিন অধ্যাপক ড. বিন কাসিম, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল হোসেন, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের পরিচালক এস এম রফিকুল আলম প্রমুখ।

ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘রেশনাল ইউজ অফ ড্রাগস’ শীর্ষক গোলটেবিল বৈঠক

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
করল কলেজের জাতীয় নাম প্রকাশ বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিংয়ে শিক্ষা সেরা
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
শিক্ষাপ্রতিষ্ঠান

এমপিওভুক্ত হচ্ছে আরও ১ হাজার ৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান

February 5, 2026
শিক্ষার্থীদের ভোটাধিকার

শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিত করতে কুবি প্রশাসনের কাছে বাস সার্ভিস চালুর স্মারকলিপি প্রদান

February 5, 2026
Public university in Chittagong

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি

February 4, 2026
Latest News
শিক্ষাপ্রতিষ্ঠান

এমপিওভুক্ত হচ্ছে আরও ১ হাজার ৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান

শিক্ষার্থীদের ভোটাধিকার

শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিত করতে কুবি প্রশাসনের কাছে বাস সার্ভিস চালুর স্মারকলিপি প্রদান

Public university in Chittagong

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি

বেরোবির একাডেমিক ভবন-৪

বেরোবির একাডেমিক ভবন-৪ এর ৫ম তলার ক্লাসরুম উইং উদ্বোধন

কারিগরি পরীক্ষা

বিটিসিএল এমভিএনও সিমের কারিগরি পরীক্ষা সফল, থাকবে যেসব সেবা

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার নামে দুই কলেজের নামকরণ

ড. চৌধুরী মাহমুদ হাসান

ঢাকা বশ্বিবদ্যিালয়য়রে প্রফসোর ইমরেটিাস হলনে ড. চৌধুরী মাহমুদ হাসান

মাউশি

এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া বেতন নিয়ে জরুরি নির্দেশনা

হামদর্দ বিশ্ববিদ্যালয়

হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ১ম সমাবর্তন অনুষ্ঠিত, সনদ পেলেন ১৭৫৪ জন গ্রাজুয়েট

শিক্ষকদের বকেয়া উৎসব

এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া উৎসব ভাতা নিয়ে জরুরি নির্দেশনা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.