জুমবাংলা ডেস্ক : চট্টগ্রামের মিরসরাইয়ে উপজেলার বারইয়ারহাটে ডাকাত আখ্যা দিয়ে র‌্যাব সদস্যদের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে তিন র‌্যাব সদস্য গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে ২ জনকে ফেনীর ভাষা শহিদ সালাম স্টেডিয়াম থেকে ঢাকায় নেওয়া হচ্ছে। উপজেলার বারইয়ারহাট পৌরসভা এলাকায় বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

র‍্যাবের ওপর হামলা, গুরুতর আহত ২ জনকে হেলিকপ্টারে ঢাকায় আনা হয়েছে
ছবি সংগৃহীত
Advertisement

আহতরা হলেন শামীম কাউসার, মোখলেসুর রহমান ও মো. পারভেজ। র‍্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার রাত সাড়ে ৯টার দিকে হামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আহতদের প্রথমে বারইয়ারহাটের একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে গুরুতর আহত দু’জনকে ফেনী সদর হাসপাতালে নেয়া হয়। তবে তাদের ঢাকায় চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।

র‌্যাবের সদর কোম্পানি কমান্ডার ও সহকারী পুলিশ সুপার তাহিয়াত চৌধুরী রাত ৯টার দিকে বলেন, ‘আমি মাত্র ঘটনাটি শুনেছি, এখন ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত জানি না এখনও।’

জোরারগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) খাইরুল আলম  বলেন, ‘মাগরিবের পরপরই তাদের উপর হামলার ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা আসছেন। এখনই বিস্তারিত জানানো যাচ্ছে না।’ কে বা কারা এই হামলা চালিয়েছে- তা জানাতে পারেনি কেউ।

তবে স্থানীয়রা বলেন, ‘একটি প্রাইভেট কারকে ফলো করে বারৈয়ারহাট পৌরসভায় আটক করে র‍্যাব সদস্যরা। তখন ডাকাত বলে চিৎকার করে লোকজন ডেকে তাদের ওপর হামলা চালানো হয়।

র‍্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার জানিয়েছেন, আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় শামিম কাউসার ও মোখলেসুর রহমানকে হেলিকপ্টারে করে ঢাকায় নেয়া হচ্ছে।

প্লাস্টিকের বালতির দাম ৪০ হাজার, এক জোড়া মগ ২৫ হাজার টাকা!

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.